Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের অশান্ত হতে পারে ভূস্বর্গ! কাশ্মীর ভাগ হওয়ার পরই হাফিজ সঈদের জেল মুক্তি পাকিস্তানে

পাকিস্তান তাঁদের বদ অভিসন্ধি থেকে পিছু হটবে না। আগের সরকারের আমলেও যেরকম সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হতো, ইমরান খানের নয়া পাকিস্তানের আমলেও সেই একই ধারা বজায় রয়েছে।

পাকিস্তান তাঁদের বদ অভিসন্ধি থেকে বোধহয় কোনওদিন পিছু হটবে না। আগের প্রায় সবকটি সরকারের আমলে যেভাবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হতো, ইমরান খানের নয়া পাকিস্তানের আমলেও সেই একই ধারা বজায় রয়েছে। এদিন মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদকে মুক্তি দিয়ে সে কথাই যেন ফের একবার প্রমাণ করে দিল পাকিস্তান।

রাতের ঘুম উড়েছে পাকিস্তানের

রাতের ঘুম উড়েছে পাকিস্তানের

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীরকে দুটি অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে। দুটি অঞ্চলই কেন্দ্রশাসিত অঞ্চল। যার ফলে স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন যে অরাজকতা কাশ্মীরে চলছিল তা থেকে কাশ্মীরকে মুক্ত করা যাবে বলে অনেকে মনে করছেন।

বারবার কাশ্মীর অশান্ত করার চেষ্টা হয়েছে

বারবার কাশ্মীর অশান্ত করার চেষ্টা হয়েছে

এখন এদেশে অন্যান্য রাজ্যের মতো কাশ্মীরকে একই চোখে দেখা হবে। এই বিষয়টি যেন মানতে পারছে না পাকিস্তান। কাশ্মীর দখলের জন্য স্বাধীনতার পর থেকেই বারবার পাকিস্তান চেষ্টা করেছে। বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে দুই দেশের মধ্যে। এছাড়া অবৈধ অনুপ্রবেশ করে জঙ্গি ঢুকিয়ে সীমান্তে গোলাগুলি চালিয়ে বারবার পাকিস্তান কাশ্মীর অশান্ত করার চেষ্টা করেছে এবং এখনও তা চালিয়ে যাচ্ছে।

 পাকিস্তানের হুঁশিয়ারি

পাকিস্তানের হুঁশিয়ারি

এদিকে কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তানের যেন রাতের ঘুম উড়ে গিয়েছে। ইমরান খান বলেছেন, ভারত এটা করে ঠিক করেনি। কাশ্মীরের অধিবাসীদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এর বিরুদ্ধে পাকিস্তান শেষ দেখে থামবে। পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়াও একই হুঁশিয়ারি দিয়েছেন।

বারবার হাফিজকে মুক্ত করেছে পাকিস্তান

বারবার হাফিজকে মুক্ত করেছে পাকিস্তান

সে দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সংবাদ মাধ্যম সকলেই ভারতের এই পদক্ষেপে অসন্তুষ্ট। কাশ্মীরে শান্তি পাকিস্তানের পক্ষে হজম করা সহজ হবে না। সেজন্যই কুখ্যাত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ সঈদকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার একটি আদালত মুক্তি দিয়ে দিয়েছে। হাফিজ সঈদের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কাজে জড়িত থাকার অভিযোগের প্রমাণ রয়েছে। তবে সেই প্রমাণ যে পাকিস্তানের আদালতে টেকে না তা ফের একবার ইমরান সরকার বুঝিয়ে দিল এদিন।

ফের কাশ্মীর অশান্ত করার প্রচেষ্টা

ফের কাশ্মীর অশান্ত করার প্রচেষ্টা

হাফিজ সঈদ বারবার পাকিস্তান কাশ্মীর কি অশান্ত করার চেষ্টা চালিয়ে গিয়েছে। তার জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা বারবার কাশ্মীরে হামলা চালিয়েছে। নিরীহ মানুষ থেকে শুরু করে সেনার উপর হামলা করেছে। হাফিজ সঈদ এর আগেও বহুবার বলেছে কাশ্মীরে সন্ত্রাসই তার মূল লক্ষ্য। কাশ্মীরকে সে স্বাধীন করবেই। ইমরান খান সরকার হাফিজ সঈদকে মুক্ত করে প্রমাণ করে দিল ফের একবার কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর নতুন প্রচেষ্টা শুরু করবে পাকিস্তান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+