চিনে আতঙ্ক ছড়িয়েছে H3N8 ভাইরাস! বার্ড ফ্লুর এই স্ট্রেনটি ঠিক কী?
করোনার (Coronavirus) সংক্রমণ শুরু চিনে (China)। সেখানে এখনও ভিন্ন মাত্রায় রয়েছে Covid 19। সেই পরিস্থিতিতে বিশ্বজুড়ে সতর্কতা। চিনের হেনান প্রদেশে মানব দেহে বার্ড ফ্লুর (Bird flu) H3N8 স্ট্রেনের সংক্রমণের খবর পাওয়া
করোনার (Coronavirus) সংক্রমণ শুরু চিনে (China)। সেখানে এখনও ভিন্ন মাত্রায় রয়েছে Covid 19। সেই পরিস্থিতিতে বিশ্বজুড়ে সতর্কতা। চিনের হেনান প্রদেশে মানব দেহে বার্ড ফ্লুর (Bird flu) H3N8 স্ট্রেনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। কিন্তু এই H3N8 কি, একনজরে দেখে নেওয়া যাক।

চিনে মানব দেহে বার্ড ফ্লু-র H3N8 স্ট্রেন
সাধারণভাবে বার্ড ফ্লুর H3N8 স্ট্রেনটি ঘোড়া ও কুকুরের মধ্যে পাওয়া যায়। এখনও পর্যন্ত পৃথিদীবর অন্য কোনও দেশে মানব শরীরের এর উপস্থিতি জানা না গেলেও, চিনের ন্যাশনাল হেলথ কমিশনের তরফে জানানো হয়েছে ৪ বছর বয়সী একটি শিশুর মধ্যে এই সংক্রান্ত জ্বর ও অন্যসব উপসর্গ দেখা গিয়েছে।

H3N8 বার্ড ফ্লু কী?
একধরনের ক্যানাইন ইনফ্লুয়েঞ্জাই হল H3N8। একে বিশ্বের অনেক জায়গায় ডগ ফ্লুও বলা হয়। আমেরিকার সেন্টার ফর ডিজিড প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের দেওয়া তথ্য অনুসারে ক্যানাইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (H3N2) মরসুমী ইনফ্লুয়েঞ্জা (H3N2) ভাইরাস থেকে আলাদা। যা প্রতিবছর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে H3N8 ভাইরাসটি প্রথমে ঘোড়ার মধ্যে দেখা গিয়েছিল প্রায় ৪০ বছর আগে। তারপর তা পাওয়া যায় কুকুরের মধ্যে। সাধারণত যেখানে অনেক কুকুর কিংবা ঘোড়া থাকে সেখানে কোনও কোনও সময় এই ভাইরাসের দেখা মেলে।
অন্যদিকে সাধারণ ক্যানাইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (H3N2) পাখিদের মধ্যে দেখা যায়। এবং তা সেখান থেকে কুকুরের মধ্যে সংক্রমিত হতে দেখা গিয়েছে।

প্রথম রিপোর্ট ২০০৪ সালে
তথ্য ঘাটলে দেখা যায়, ২০০৪ সালে H3N8 ইনফ্লুয়েঞ্জার প্রথম রিপোর্ট হয়েছিল আমেরিকায়।

মহামারীর ঝুঁকি কম
চিনে মানব দেহে সংক্রমণের খবর পাওয়া গেলেও অন্য কোনও প্রাণী থেকে এই ভাইরাসের ছড়িয়ে পড়ার দ্বিতীয় কোনও খবর এখনও পাওয়া যায়নি। সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, ওই শিশুটি বাড়িতেই বেড়ে ওঠা মুরগি ও কাকের সংস্পর্শে এসেছিল। জিনোম সিকোয়েন্সিং-এ দেখা গিয়েছে, এই জিন আগে পোলট্রি কিংবা বন্য পাখির মধ্যে ছিল। তবে এই ভাইরাসের মানব দেহে কার্যকরী সংক্রমণের সম্ভাবনা কম। সেই কারণে মহামারীর ঝুঁকিও কম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications