পরিবেশ বিষয়ক পুরস্কারকে 'না' গ্রেটার, জেনে নিন কারণ
সুইডেনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ পরিবেশবাদী পুরস্কারে 'না' জানালেন। পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়ে এক ইনস্টাগ্রাম বিবৃতিতে আবারও বিশ্ব নেতাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে সচেতন
সুইডেনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ পরিবেশবাদী পুরস্কারে 'না' জানালেন। পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়ে এক ইনস্টাগ্রাম বিবৃতিতে আবারও বিশ্ব নেতাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে সচেতন হতে বললেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, জলবায়ু আন্দোলনের জন্য পুরস্কার নয়, প্রয়োজন ক্ষমতায় থাকা মানুষের বিজ্ঞানের কথা শোনা।

রাষ্ট্রসংঘে গ্রেটার প্রশ্ন
এর আগে গতমাসেই রাষ্ট্রসংঘের পরিবেশ বিষয়ক সামিটে বিশ্ব নেতাদের বিরুদ্ধে পরিবেশ রক্ষা ও আবহাওয়া পরিবর্তন সম্পর্কে সচেতন না হওয়ায় প্রশ্ন তুলেছিলেন। 'আপনাদের সাহস হয় কী করে?' গ্রেটার এই প্রশ্নে তোলপাড় হয় সারা বিশ্ব। গ্রেটা বলে, 'এটা সম্পূর্ণ ভুল হচ্ছে। আমার এখানে থাকবার কথা নয়। আমার এখন সমুদ্রের ওপারে স্কুলে থাকবার কথা। আপনারা আমাদের মতো স্বল্প বয়সীদের কাছে আসেন। কোন সাহসে আসেন? আপনারা আমার স্বপ্ন কেড়েছেন নিজেদেরর ভুয়ো প্রতিশ্রুতিগুলি দিয়ে।'
View this post on InstagramA post shared by Greta Thunberg (@gretathunberg) on
১৬ বছর বয়সেই পরিবেশ বিষয়ক আন্দোলনের মুখ
মাত্র ১৬ বছর বয়সে গ্রেটা থানবার্গ বিশ্বে চলমান জলবায়ু আন্দোলনের অন্যতম নেতাদের একজনে পরিণত হয়েছেন। ২০১৮ সালের অগাস্টে প্রতি শুক্রবার সুইডেনের পার্লামেন্টের সামনে একটি প্লাকার্ড নিয়ে অবস্থান করতেন গ্রেটা। সেখান থেকেই আলোচনায় আসেন তিনি। প্লাকার্ডে লেখা থাকত, 'জলবায়ুর জন্য স্কুলে ধর্মঘট।' এই কিশোর জলবায়ু আন্দোলনকর্মীর ডাকে 'ফ্রাইডেজ ফর ফিউচার' কর্মসূচিতে সাড়া দেন বিশ্বের কয়েক লাখ মানুষ।

পরিবেশ বিষয়ক বার্ষিক পুরস্কার নিতে অস্বীকার গ্রেটার
সম্প্রতি একটি আঞ্চলিক আন্তঃসংসদীয় সহযোগিতা সংস্থা নরডিক কাউন্সিল স্টকহোমে তাঁকে একটি সম্মাননা দেয়। সুইডেন ও নরওয়তে তার ভূমিকার জন্য সংস্থাটির পরিবেশ বিষয়ক বার্ষিক পুরস্কার তাকে প্রদান করার ঘোষণা দেয়া হয়। এই পুরস্কারের অর্থমূল্য প্রায় ৫২ হাজার ডলার। তবে তিনি সেই নিতে অস্বীকার করেন।












Click it and Unblock the Notifications