এই শতকের শেষেই গ্রিনল্যান্ডে থাকবে না বরফ! ঘনীভূত হচ্ছে কোন সংকট

তাপমাত্রার পারদ ক্রমেই চড়ছে সেদেশে। যা কার্যত ইঙ্গিত করছে এক অশনি সংকেতের। এমনই দাবি ইউনিভার্সিটি অফ আলাস্কার ফেয়ারব্যাঙ্ক জিওফিজিক্যাল ইন্সটিটিউট -এর বিজ্ঞানীদের।

তাপমাত্রার পারদ ক্রমেই চড়ছে সেদেশে। যা কার্যত ইঙ্গিত করছে এক অশনি সংকেতের। এমনই দাবি ইউনিভার্সিটি অফ আলাস্কার ফেয়ারব্যাঙ্ক জিওফিজিক্যাল ইন্সটিটিউট -এর বিজ্ঞানীদের। কারণ গ্রিনল্য়ান্ড এই শতকের শেষেই সম্ভবত বরফমুক্ত হতে চলেছে।

বরফ মুক্ত হতে চলেছে গ্রিনল্যান্ড!

বরফ মুক্ত হতে চলেছে গ্রিনল্যান্ড!

পরিস্থিতি গ্রিনল্যান্ডে যেদিকে যাচ্ছে তাতে আচমকাই বরফ গলার প্রক্রিয়া শুরু হতে পারে। তাতে প্রাথমিকভাবে ৪.৫ শতাংশ বরফ গলবে। যা সমুদ্রস্তরকে ১৩ ইঞ্চি বাড়িয়ে দেবে। এমনই দাবি করা হয়েছে সমীক্ষায়।

গ্রিন হাউস গ্যাসের অবস্থা কোনদিকে!

গ্রিন হাউস গ্যাসের অবস্থা কোনদিকে!

যদি গ্রিনহাউস গ্য়াসের ঘণীভূত হওয়ার পরিমাণ একই থাকে,তাহলে গ্রিনল্যান্ডে বরফ গলা এখন আর সময়ের অপেক্ষা। আর গোটা গ্রিনল্যান্ডের বরফ শতাব্দী শেষ হতেই যদি গলতে শুরু করে ,তাহলে বিশ্ব জুড়ে সমুদ্রের স্তরের ২৪ ফুট বৃদ্ধি পাবে।ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে সচেতনতা আরও বাড়িয়ে নিতে হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

দ্রুত গলছে বরফ

দ্রুত গলছে বরফ

প্রায় ৬৬০০০০ স্কোয়ার মাইল জুড়ে রয়েছে গ্রিনল্যান্ডের বরফের আস্তরণ। যা গোটা গ্রিনল্যান্ডের ৮১ শতাংস জুড়ে রয়েছে। পৃথিবীর আট শতাংশ ব্যবহারযোগ্য জল এই বরফের আওতায় । আর এই পরিমাণ বরফ যদি গলে যায় তাহলে সংকটের কালো মেঘ মানব সভ্যতাকে গ্রাস করতে আর বাকি থাকবে না!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+