হাইতিতে বিদেশি সৈন্য পাঠানোর অনুরোধ করেছে সরকার
হাইতির প্রেসিডেন্ট জোভনেল ময়েস খুন হবার পর দেশটির অবকাঠামো সুরক্ষার জন্য বিদেশি সৈন্য পাঠাতে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাছে অনুরোধ জানিয়েছে দেশটির সরকার ।
হাইতির প্রেসিডেন্ট জোভনেল ময়েস খুন হবার পর দেশটির প্রধান অবকাঠামোগুলোকে সুরক্ষা দেবার জন্য বিদেশি সৈন্য পাঠানোর অনুরোধ জানিয়েছে দেশটির সরকার ।
হাইতির সরকারের এই অনুরোধ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও জাতিসংঘকে পাঠানো হয়েছে, তবে যুক্তরাষ্ট্র বলছে, হাইতিতে সামরিক সহায়তা পাঠানোর কোন পরিকল্পনা "এ মুহূর্তে তাদের নেই।"
অবশ্য সৈন্য না পাঠালেও যুক্তরাষ্ট্র এফবিআই ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের কিছু কর্মকর্তাকে হাইতি পাঠাচ্ছে - যাতে তারা তদন্তে সহায়তা করতে পারে।
এর আগে হাইতির পুলিশ জানিয়েছিল যে ২৮ জন বিদেশি ভাড়াটে সৈন্যের একটি দল বুধবার প্রেসিডেন্ট ময়েসের বাসভবনের আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে।
আরও পড়ুন:
- মার্কিন ভাড়াটে সেনার নেতৃত্বে একজন প্রেসিডেন্টকে ধরতে এক উদ্ভট ষড়যন্ত্র
- ফিদেল ক্যাস্ত্রোকে হত্যার বিচিত্র সব পরিকল্পনা
- লাতিন আমেরিকার রাজনীতি: ফাঁস হলো ব্রিটেনের যত গোপন তৎপরতা
- হাইতির প্রেসিডেন্টকে হত্যা করতে কারা পাঠিয়েছিল ভাড়াটে সেনা?
রাজধানী পোর্ট অ-প্রিন্সে বন্দুকযুদ্ধের পর আক্রমণকারীদের ১৭ জনকে আটক করা হয়।
তিনজন সন্দেহভাজন আক্রমণকারীকে পুলিশ হত্যা করেছে। অন্য আরো আট জনকে খোঁজা হচ্ছে। আক্রমণকারীদের মধ্যে কয়েকজন অবসরপ্রাপ্ত কলম্বিয়ান সৈন্য রয়েছে।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রের ভিডিও হাইতির মিডিয়ায় দেখানো হয়েছে।
সেখানে ওই লোকদের দেহে ক্ষতচিহ্ন ও রক্তের দাগ দেখা যায়।
সরকার এরই মধ্যে দুই সপ্তাহের জন্য দেশজুড়ে 'জরুরি অবস্থা' ঘোষণা করেছে।
বলা হচ্ছে, আততায়ীদের ধরা এবং এবং সম্ভাব্য সামাজিক অস্থিরতা দমনের জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।
বিবিসি বাংলায় আরো খবর:
- রূপগঞ্জের কারখানা মালিকসহ আটজন আটক, হত্যা মামলা দায়ের
- কোপা আমেরিকার ফাইনাল ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বহু পুলিশ মোতায়েন
- করোনাভাইরাস টিকার অভাব পূরণে বিশ্বে যেভাবে কাজ চলছে














Click it and Unblock the Notifications