Gold Price Hike: ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে আরও দামী সোনা, ১ লক্ষ ছোঁবে দাম! কলকাতায় কত?

Gold Price Hike: বুধবারই বিশ্বের একাধিক দেশের উপর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার জেরে বৃহস্পতিবার একলাফে বেড়ে গেল সোনার দাম। পারস্পারিক শুল্কের খাঁড়া নেমে এসেছে ভারতের উপরও। ভারতের থেকে আমদানি করা পণ্যে ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এরপরই সোনার দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ট্রাম্পের ঘোষণার পরেই বিশ্ব বাজারে সোনার দামে প্রভাব পরিলক্ষিত হল।

ট্রাম্পের শুল্ক ঘোষণার পর সাম্প্রতিককালে সর্বোচ্চ ছুঁয়েছে সোনার দাম। বিভিন্ন দেশের উপর আমেরিকার তরফে শুল্ক চাপানোর পরই আমেরিকার বাজারে স্পট গোল্ডের দাম বেড়েছে ০.৬ শতাংশ। একই মাত্রায় দামী হয়েছে মার্কিন গোল্ড ফিউচারও। রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার সময় সোনার গুরুত্ব অপরিসীম। সঞ্চয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোনা। ২০২৫ সালেই সোনার দাম ৫০০ ডলারেরও বেশি বেড়েছে। ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে তা সর্বোচ্চ হয়েছে।

gold

সূত্রের খবর, ট্রাম্পের ঘোষণার জেরে বিশ্ব বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৩ হাজার ১৬০ ডলার ছাড়িয়ে গিয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৭১ হাজার ৯৮ টাকা। সোনা ছাড়াও তেলের দামেও পড়েছে প্রভাব। ব্রেন্ট ফিউচারের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭২.৫৬ ডলারে পোঁছেছে। সোনার দাম লাফিয়ে বাড়ায় উদ্বেগ বেড়েছে গোটা বিশ্বেই। আমেরিকায় সোনার দাম এভাবে বাড়লে, বিশ্বের বাকি দেশগুলিতেও যে তা লাফিয়ে বাড়বে, তা বলাই বাহুল্য।

Take a Poll

ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে বিশ্ব বাজারে দামী হয়েছে অন্যান্য একাধিক ধাতুও। স্পট সিলভার বা রুপোর দাম বেড়েছে ০.৭ শতাংশ। প্রতি আউন্সে ৩৩.৯৯ ডলার দাম বেড়েছে। আবার প্ল্যাটিনামের ক্ষেত্রেও ০.৭ শতাংশ বেড়েছে দাম। আউন্স প্রতি প্ল্যাটিনামের দাম দাঁড়িয়েছে ৯৮৬.১৮ ডলার। প্যালাডিয়ামের দাম বেড়েছে ০.৮ শতাংশ। বেড়ে দাঁড়িয়েছে ৯৭৫.৯৩ ডলার।

এদিকে ভারতেও গত কয়েক মাস ধরে চড়া হয়েছে সোনা। হলুদ ধাতু কিনতে কার্যত হিমসিম খাচ্ছেন ক্রেতারা। ৯০ হাজারের গন্ডি পেরিয়ে গিয়েছে সোনার দাম। এবার আশঙ্কা, ট্রাম্পের ঘোষণার পর আরও দাম বাড়তে পারে সোনার। ভারতে সোনার দাম হু হু করে বাড়তে পারে। বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৮৫ হাজার ৯০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম ৯২ হাজার ৮৩০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+