Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিন্দুরা ফিরে যাও: গ্রাফিতি দিয়ে বিএপিএস মন্দিরে হামলা, আমেরিকায় ১০ দিনের মধ্যে দ্বিতীয় ঘটনা

হিন্দুদের প্রতি বিদ্বেষ কি বাড়ছে আমেরিকায়? স্যাক্রামেন্টোতে বিএপিএস হিন্দু মন্দির ভাঙচুর করা হল। নিউইয়র্কের পর ক্যালিফোর্নিয়ায় ঘটনা ঘটল।

'হিন্দুরা ফিরে যাও!' নিউইয়র্কের বিএপিএস মন্দিরের দেওয়ালে এই কথা লেখা হয়েছিল। ভাঙচুরের ঘটনাও হয়। এবার ক্যালিফোর্নিয়াতেও এই ঘটনা দেখা গেল৷ দুই মন্দিরে হামলার ঘটনার সময়ের ব্যবধান ১০ দিনেরও কম। ঘটনাটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি করছেন তারা।

police

বিএপিএস পাবলিক অ্যাফেয়ার্স এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছে। সেখানে হামলার কথা বলা হয়েছে৷ এক জোট থাকার কথা বলা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো এলাকার বিএপিএস স্বামীনাথন মন্দিরে হামলা চালানো হল। মন্দিরের দেওয়ালে লেখা হল হুমকি। ২৫ সেপ্টেম্বর এই ঘটনা দেখা গেল। গত ৯ দিন আগে নিউইয়র্কেও একই ঘটনা দেখা গিয়েছিল।

গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কের স্বামীনাথন মন্দিরে হামলা চালানো হয়েছিল৷ ভাঙচুর চালানো হয়েছিল৷ আমেরিকায় থাকা হিন্দু ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল৷ আমেরিকার সরকারের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথাও জানায় ভারতের কনস্যুলেট। যারা হামলা চালিয়েছেন, তাদের গ্রেফতার করার কথাও বলা হয়েছিল ভারতের তরফ থেকে৷

সঠিক তদন্তের দাবি জানায় হিন্দু সংগঠন। আমেরিকার হিন্দুদের উপর কেন এমন হামলা হচ্ছে? সেই প্রশ্ন উঠেছিল৷ এই বিতর্কের মধ্যেই গত ২২ সেপ্টেম্বর আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন। তিনিও ভারতে ফিরেও এসেছেন।

আবার মন্দিরে হামলার ঘটনা হল। আমেরিকায় বাস করা হিন্দুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+