লাদাখের সঙ্গে যুক্ত হতে চায় পাক অধিকৃত গিলগিট-বালতিস্তান! চিন্তার ভাঁজ ইমরানের কপালে
গিলগিট বিষয়ক রাজনৈতিক বিশেষজ্ঞ তথা সমাজকর্মী সেঙ্গে সেরিং মনে করেন পাকিস্তান অধিকৃত গিলগিট বালতিস্তান প্রদেশ যদি লাদাখের সঙ্গে যুক্ত হয় তাহলে সেই অঞ্চলের অনেক উন্নতি হবে। এই বিষয়ে তিনি বলেন আগে গিলগিট বালতিস্তান জম্মু ও কাশ্মীরের অংশ ছিল। তবে ২০১৯ সালের ৫ অগাস্টের পর তা লাদাখের অংশ হয়ে যায়।

গিলগিট বালতিস্তান ভারতের অংশ
সেঙ্গে বলেন, 'আমরা বিশ্বাস করি যে আমাদের অঞ্চল জম্মু ও কাশ্মীরের অংশ ছিলাম। ১৯৪৭ সালে রাজা হরি সিংয়ের চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙঅগে আমরা ভারতের অংশ হই। তিনি আইনত আমাদের রাজা ছিলেন। আমরা তৎকালীন ব্রিটিশ আইনের অধীনে ভারতের অংশের।'

করোনা আবহে গিলগিটে নির্বাচন করতে চায় পাকিস্তান
করোনার আবহকে ঢাল করে পাকিস্তান একদিকে বলছে জঙ্গিদের 'খুঁজে পাওয়া যাচ্ছে না'। অন্যদিকে পাকিস্তান এবার গিলগিট বালতিস্তানে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে চেয়ে সেখানে নিজের শাসনের জমি শক্ত করছে। আর তাতেই এবার বাধ সেধেছে ভারত। ভারতের বিদেশমনমন্ত্রক সাফ জানিয়েছে , সম্পূর্ণ কাশ্মীর, জম্মু, লাদাখ ও গিলগিট বালতিস্তান ভারতের অংশ। পাকিস্তান গিলগিট বালতিস্তান ছেড়ে দিক।

পাকিস্তান ভারত বিভেদ
উল্লেখ্য, এই এলাকা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশ। এই এলাকা নিয়ে বহুদিন ধরেই পাকিস্তানের সঙ্গে ভারতের একটি মতভেদ রয়েছে। আর 'ডিসপিউটেড' এই এলাকা নিয়ে পাকিস্তান সুপ্রিম কোর্ট বড়সড় নির্দেশ দেয়। যে এলাকা এখনও বিবাদে, তা নিয়ে একটি দেশের সরকার কীভাবে রায় দিতে পারে? প্রশ্ন তুলে চরম তোপ দাগে ভারত।

ভারতের সাফ বার্তা
সাফ বার্তায় ভারত বলেছে পাকিস্তান গিলগিট বালতিস্তানের যে এলাকাগুলি অবৈধভাবে দখলে রেখেছে, তা ছেড়ে দিতে হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানিয়েছে যে গিলগিট বালতিস্তানে এবার নির্বাচন সংগঠিত করতে হবে পাকিস্তানকে। তারপরই সেদেশের সুপ্রিমকোর্টের রায়কে একহাত নিয়েছে দিল্লি।












Click it and Unblock the Notifications