Donald Trump Inaugural Speech: মেক্সিকোকে শায়েস্তায় বিস্ফোরক ঘোষণা ট্রাম্পের, পানামা খাল নিয়ে চিনকে নিশানা
Donald Trump Inaugural Speech: সোমবার ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের (Oath Taking) পর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Announcements) ডোনাল্ড ট্রাম্পের। সুশাসনে আমেরিকাকে শীর্ষে নিয়ে যাওয়ার লক্ষ্য জানালন ট্রাম্প। গাজায় ইজরায়েল হামাস যুদ্ধবিরতির (Gaza Ceasefire) কৃতিত্ব দাবি করে মেক্সিকো, পানামার জন্যেও গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন ট্রাম্প।
অনুপ্রবেশের (Infiltration) সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকো সীমান্তে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করলেন ট্রাম্প। মেক্সিকো উপসাগরের (Gulf of Mexico) নাম বদলে আমেরিকান উপসাগর (Gulf of America) করার পরিকল্পনাও এদিন জানিয়ে দিলেন ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত সিল করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমদানিতে অতিরিক্ত শুল্ক (Tariffs) চাপানোর কথাও বলেছেন তিনি। অবৈধ অনুপ্রবেশকারীদের গণ প্রত্যর্পণের (Mass Deportation) ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন ট্রাম্প।
স্রেফ তাই নয়, মেক্সিকো সীমান্তে সেনা বাহিনী পাঠিয়ে মাদক পাচার চক্রের পর্দাফাঁস করা হবে বলে জানান ট্রাম্প। ক্যাচ অ্যান্ড রিলিজ (গ্রেফতারি ও মুক্তি) পলিসি ঘুচিয়ে কঠোর শাস্তি প্রণয়নের কথা বলেছেন ট্রাম্প। বিদেশি জঙ্গি সংগঠনগুলিকেও নিষিদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বক্তব্যে জানান ট্রাম্প। এদিন গাজায় যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে ইউক্রেন রাশিয়া যুদ্ধেও ইতি টানা হবে বলে প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।
পানামার সমালোচনা করে ট্রাম্পের সাফ হুঁশিয়ারি, পানামা খাল পুনর্দখল করবে আমেরিকা। চিনকে নিশানা করে ট্রাম্পের স্পষ্ট হুঁশিয়ারি, পানামা খালের দায়িত্ব পানামাকেই দেওয়া হয়েছিল। চিনকে দায়িত্ব দেওয়া হয়নি। আর তাই পানামা খাল পুনর্দখল করবে আমেরিকা। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল এনার্জি এমার্জেন্সিরও ঘোষণা করেন ট্রাম্প। দেশজুড়ে শক্তি উৎপাদনের খরচ বেড়ে যাওয়ার মুদ্রাস্ফীতি লক্ষ্য করা গিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিন রূপান্তরকামীদের জন্য তৈরি আইনের সমালোচনা করে ট্রাম্প বলেন, দেশে শুধু দুটিই লিঙ্গের মানুষ থাকবে, পুরুষ ও নারী। রং নির্বিশেষে মেধার ভিত্তিতে সমাজ তৈরি হবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকা সরে দাঁড়াবে বলেও জানান ট্রাম্প। আমেরিকার নভশ্চরদের হাত ধরে মঙ্গল গ্রহে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা উড়বে বলেও জানান ট্রাম্প।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications