করোনার সেকেন্ড ওয়েভ দাপট বাড়াচ্ছে, কর্ফু জারি হল ফ্রান্সে

করোনার সেকেন্ড ওয়েভ দাপট বাড়াচ্ছে, কর্ফু জারি হল ফ্রান্সে

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। ফ্রান্স আগেই এই খবর নিশ্চিত করেছিল। সংক্রমণ রুখতে একাধিক শহরে লকডাউন শুরু করেছিল ফ্রান্স। এবার কার্ফুর পথে হাঁটলেন ম্যাক্রোঁ। শনিবার থেকে ফ্রান্সের বিভিনেন শহরে সকাল ৯টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত কার্ফু জারি রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

শীতে বাড়বে সংক্রমণ

শীতে বাড়বে সংক্রমণ

শীতে যে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে তা আগেই জানিয়েছিলেন গবেষকরা। তাঁরা জানিয়েছিলেন করোনা সংক্রমণে আরও ভয়ঙ্কর হবে শীত কালে। ইতিমধ্যেই ইউরোপের একাধিক দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে ছড়াতে শুরু করেছে। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড করোনার সেকেন্ড ওয়েভের খবর নিশ্চিত করেছে।

ফ্রান্সে বাড়ছে সংক্রমণ

ফ্রান্সে বাড়ছে সংক্রমণ

করোনার প্রথম ধাক্কায় বিপর্যস্ত হয়েছিল ফ্রান্স, ইতালি। আবার নতুন করে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে ফ্রান্সে। প্যারিস, লিলি, লেয়ন, মার্সেলি, টুলুসে করোনা সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্য দফতর। তারপরেই শহর কেন্দ্রীয় লকডাউনের পথে হাঁটতে শুরু করেছিলেন ম্যাক্রোঁ। কিন্তু তাতেও দমানো যাচ্ছে করোনার বিস্তার।

কার্ফু জারি ফ্রান্সে

কার্ফু জারি ফ্রান্সে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবার তাই চরম সিদ্ধান্ত নিয়েছেন। করোনার সেকেন্ড ওয়েভ থেকে দেশবাসীকে রক্ষা করতে কার্ফু জারির সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৪ সপ্তাহ ফ্রান্সের একাধিক শহরে কার্ফু জারির কথা ঘোষণা করেছেন তিনি। সকাল ৯টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। প্যারিস,লিলি, লেয়ন, মার্সেলি, টুলুস সহ একাধিক শহরে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

ভয় পাচ্ছেন ম্যাক্রোঁ

ভয় পাচ্ছেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, প্রথমে ধারনা করেছিলেম করোনার সেকেন্ড ওয়েত তেমন সংক্রামক হবে না। কিন্তু সেটা ক্রমশ ছড়িয়ে পড়েছে। হাতের বাইরে বেরিয়ে গিয়েছে পরিস্থিতি। সেকারণেই দেশবাসীকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দৈনিক ২৭ থেকে ২৮ হাজার করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ফ্রান্সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+