লাইবেরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন ফুটবল তারকা জর্জ উইয়া
জর্জ উইয়া আফ্রিকার সেরা ফুটবলারদের একজন। ফুটবলের মাঠ ছেড়ে তিনি এখন রাজনীতিতে। তুলে নিচ্ছেন নিজের দেশ লাইবরিয়ার দায়িত্ব। কিন্তু তার সামনে রয়েছেন বিশাল চ্যালেঞ্জ।
আফ্রিকার দেশ লাইবেরিয়ায় নতুন এক প্রেসিডেন্ট আজ থেকে দায়িত্বভার গ্রহণ করছেন।
কিন্তু তিনি কোন পেশাদার রাজনীতিক নন।
তিনি আন্তর্জাতিক ফুটবল লেজেন্ড জর্জ উইয়া। চেলসি এবং ম্যানচেষ্টার সিটি ফুটবল ক্লাবের পক্ষে তিনি দীর্ঘদিন খেলেছেন।
তিনিই একমাত্র আফ্রিকান ফুটবলার ব্যালঁ ড'অর পুরষ্কার জিতেছেন।
বিবিসির সংবাদদাতা খবর দিচ্ছেন, মনরোভিয়ার যে স্টেডিয়ামে মি. উইয়ার শপথ গ্রহণ করবেন, সেখানে রাত থেকেই মানুষ জড়ো হতে শুরু করেছেন।
সেলেব্রিটি ফুটবলাররা এসে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে।
চেলসির দিদিয়ে ড্রগবা, ক্যামেরুনের স্যামুয়েল এটো এবং নাইজেরিয়া থেকে সানডে ওলিসে ও টারিবো ওয়েস্ট - সবাই এসেছেন।
লিওনেল মেসিও এখন মনরোভিয়ায় আছেন, এরকম একটা গুজবও শোনা গিয়েছিল।
কিন্তু যতই জনপ্রিয় হোন না কেন জর্জ উইয়ার সামনে রয়েছে বিরাট চ্যালেঞ্জ।
লাইবেরিয়ায় ১৯৯০-এর দশকে গৃহযুদ্ধের জের এখনও কাটেনি। অর্থনীতি পর্যুদস্ত।
বেকারত্বের হার অনেক উঁচু।
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বিদেশি পর্যটকরা কিংবা ব্যবসায়ীরা লাইবেরিয়ায় যেতে নারাজ।
কিন্তু তার পরও জর্জ উইয়ার প্রতি আস্থা রেখে লাইবেরিয়ানরা তাকিয়ে আছেন এক নতুন ভবিষ্যতের দিকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী













Click it and Unblock the Notifications