ব্রিটেনে ফের বাজছে বিয়ের সানাই, এবার ছাদনাতলায় ছোট কুমার হ্যারি

ফের রাজ পরিবারে বিয়ের সানাই। এবার ছোট ভাই হ্যারি বসতে চলেছেন বিয়ের পিঁড়েতে।

এবার সাতপাকে বাধা পড়তে চলেছেন ব্রিটিশ রাজ পরিবারের আরেক সন্তান। সিংহাসনের উত্তরসূরীদের তালিকার পঞ্চম স্থানে থাকা হ্যারি আগামী বসন্তে বিয়ে করবেন অভিনেত্রী মেগান মার্কলকে।

কবে হবে বিয়ে

কবে হবে বিয়ে

এ মাসেই এক গোপন অনুষ্ঠানে বাগদান পর্ব সারা হয়েছিল দু'জনের। পরিবারের লোকজন এবং বন্ধু বাদে কেউই সেই বাগদানের খবর পায়নি। তবে এবার রাজ পরিবার থেকে সরকারি বিবৃতি জারি করে জানানো হয় যে বাড়ির ছোট কুমারের বাগদান হয়ে গেছে। ২০১৮-র মে -মাসে সারা হবে বিয়ে।

উইলিয়াম ও কেটের বিয়ে ও সন্তান

উইলিয়াম ও কেটের বিয়ে ও সন্তান

এর আগে প্রিন্স চার্লসের বড়পুত্র উইলিয়ামের বিয়েও হয়েছিল এই মে মাসেই। ২৯ এপ্রিল ২০১১ সালে কেট মিডিল টনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন উইলিয়াম। এবার তাঁরা নিজেদের তৃতীয় সন্তানের অপেক্ষায়। সম্ভবত এপ্রিলে হতে চলেছে এই সন্তানের জন্মের তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিয়ের তারিখটি ঘোষণা হবে।

কোথায় হবে বিয়ে

কোথায় হবে বিয়ে

বিয়ের আসর বসবে সেন্ট জর্জেস চার্চ চ্যাপেল উইন্ডসোর ক্যাসেলে। রাণী দ্বিতীয় এলিজাবেথ হ্যারি ও মেগানের জীবনের মহা গুরুত্বপূর্ণ অংশ এই চার্চে করার অনুমতি দিয়েছেন।

কে এই মেগান

কে এই মেগান

মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। ২০১১ সালে থেকে অভিনয়ের জগতে রয়েছেন তিনি। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক স্টাডিজের স্নাতক তিনি।

কারা আসবেন

কারা আসবেন

৯১ বছরের রাণী দ্বিতীয় এলিজাবেথ আসবেন এই বিয়ে বাড়িতে। তাছাড়া প্রিন্স উইলিয়াম, ডাচেস অফ কেমব্রিজ তো থাকবেনই। থাকবেন মেগানের মা , বাবা ডোরিয়া রাগল্যান্ড এবং টম মর্কেল। এদিকে মেঘানের বান্ধবী হিসেবে নিমন্ত্রিত হতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া।

 মেগান কী পড়বেন

মেগান কী পড়বেন

এলি সাব ও জে মেন্ডেল এই মুহূ্র্তে পৃথিবীর সেরা ডিজাইনারদের তালিকায় অন্যতম তাঁদের মতে গাউনের ডিজাইন হবে ছিমছাম। চিক গাউন পড়বেন তিনি। অন্যদিকে ডিজাইনার সুজানে নেভিলের মতে গাউন হবে ট্র্যাডিশানাল কিন্তু থাকবে আধুনিক ভাঁজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+