গোটা আমেরিকায় নিউইয়র্কেই মৃত্যুর হার সর্বাধিক, আসল কারণ জানেন কি
বর্তমানে করোনার জেরে নিউইয়র্কে মৃতের সংখ্যা সমগ্র আমেরিকায় মৃতের সংখ্যার ওরে অর্ধেক। শুক্রবার পর্যন্ত নিউইয়র্কে করোনা আক্রান্ত প্রায় ১,৬০,০০০, যা ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্পেন ও ইতালির থেকেও বেশি। নিউইয়র্কে মারা গেছেন ৭৮০০ জন।

কবে ও কিভাবে সংক্রমণ ছড়াল?
মার্কিন গবেষকদের মতে, ১লা মার্চ নিউইয়র্কে প্রথম আক্রান্ত ধরা পড়ার আগেই ফেব্রুয়ারি মাসে ইউরোপ থেকে ভাইরাস ছড়ায়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিষয়ের অধ্যাপক ইরউইন রেডলেনারের মতে, "ব্রঙ্কস ও ক্যুইন্সের মত ঘনবসতিপূর্ণ এলাকায় ভাইরাস সহজেই ছড়িয়ে পড়েছে, যা দেখে বোঝাই যাচ্ছিল যে নিউইয়র্কে অবস্থার অবনতি হতে চলেছে।" ২রা মার্চ নিউইয়র্কে দ্বিতীয় আক্রান্তের খোঁজ মেলার পরে অনেক টালবাহানা পেরিয়ে মেয়র বিল দে ব্লাসিও ১৬ই মার্চ থেকে জমায়েত হয় এমন জায়গাগুলি বন্ধের ও ২২শে মার্চ থেকে নাগরিকদের ঘরবন্দি হওয়ার নির্দেশ দেন। মার্কিন কূটনীতিকদের মতে, রাজনৈতিক টালবাহানা ও মতবিরোধের জেরে জনসাধারণের কাছে মিশ্র বার্তা যায়, ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

কেমন আছে ক্যালিফোর্নিয়া?
পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ব্যবস্থা নেওয়ার শুক্রবার পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ২০,২০০ ও মৃত ৫৫০জন। ১৬ই মার্চেই সান ফ্রান্সিসকো সংলগ্ন ৬টি দেশ সম্পূর্ণ লকডাউন করে।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিষয়ের অধ্যাপক মেঘান ম্যাকগিনটির মতে, "জমায়েত হয় এমন জায়গাগুলি বন্ধেরও প্রায় ৬ দিন পরে নাগরিকদের গৃহবন্দির নির্দেশ দেওয়া হয়। মহামারীর আবহে ৬ দিনও গুরুত্বপূর্ণ। এই ক'টি দিনের কারণেই নিউইয়র্কে সংক্রমণ বাড়ে। তাছাড়া নিউইয়র্ক, ওয়েস্টচেষ্টার এবং লং আইল্যান্ডের মত অঞ্চলের মধ্যে লকডাউন নিয়ে সময়ের হেরফের থাকায় জনসাধারণের কাছে মিশ্র বার্তা যায়।"

শুরু রাজনৈতিক চাপানউতোর
রাজনৈতিক টালবাহানা পেরিয়ে সম্পূর্ণ লকডাউন হতে হতে সংক্রমণ বিশাল মাত্রায় ছড়িয়ে গেছে বলে মত বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের একে-অপরের উপর দোষারোপ সরগরম রাজনৈতিক মহলে। নিউইয়র্কের মত একই মাত্রায় বিধ্বস্ত নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি, করোনা সংক্রমণের ব্যাপকতা নির্ধারণের জন্য কমিশনের দাবি করেন। ম্যাকগিনটি পর্যাপ্ত ভেন্টিলেটর, পিপিই ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানান।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications