'Wanted' প্রাক্তন RAW অফিসার, কি কি অভিযোগ আনল FBI?
পুরোটা যেন বলিউডের কোনও সিনেমার প্লট। ভারতীয় ইন্টালিজেন্স এজেন্সি র-এর প্রাক্তন অফিসারকে ওয়ান্টেড ঘোষণা করল মার্কিন সংস্থা এফবিআই। গুরপন্তওয়ান্ত সিং পান্নান হত্যাকাণ্ডের প্লট তৈরি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
মার্কিন বিচারবিভাগীয় বৃহস্পতিবার তার বিরুদ্ধে একাধিক অপরাধের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। মাত্র ৩৯ বছরের যুবক র-র এই প্রাক্তন আধিকারীক। ফরেন ইন্টালিজেন্স সার্ভিসে তাঁকে নিয়োগ করা হয়েছিল। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল, বিবৃতি জারি করে জানিয়েছেন তার সঙ্গে এর কোনও যোগাযোগ নেই।

খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং। তাকে হত্যার পরিকল্পনা করেছিল এই প্রাক্তন র অফিসার বিকাশ যাদব। এমনই দাবি করেছে এফবিআই। র- CC1 নামে কাজ করেন। গত বছর চেক রিপাবলিকে গ্রেফতার করা হয়েছিল বিকাশ যাদবকে। সেখান থেকে ছাড়া পেয়ে আমেরিকায় আসেন তিনি। এবং খালিস্তানি নেতাকে হত্যার ছক কষেছিলেন বিকাশ যাদব।
বিকাশ যাদবের নামে তিনটি পোস্টার প্রকাশ করেছে FBI। তাকে ওয়ান্টেড বলে ঘোষণা করেছে। খালিস্তানি নেতা হলেও তারা মার্কিন নাগরিক সেকারণে মার্কিন নাগরিকদের কোনও পরম প্রাণ নাশের হুমকি তারা মেনে নিতে পারছেন না। গত ১০ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আমেরিকার ফেডারেল কোর্ট। বিকাশ এবং অমানত নামে পরিচিত এই RAW-র প্রাক্তন অফিসার।
জানা গিয়েছে RAW-র বিশেষ নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিকাশ। প্রথমে CRPF জওয়ান ছিলেন তিনি। তার পরে সেখান থেকে ধীরে ধীরে RAW-র সঙ্গে যুক্ত হন তিনি। নিখিল গুপ্তা নামে এক সহযোগীর সঙ্গে মিলে বিকাশ গুপ্তা পুরো প্ল্যানিং করেছিলেন। ২০২৩ সালে এই হত্যাকাণ্ড চালানোর জন্য একজন শ্যুটারকে ভাড়া করেছিলেন তাঁরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications