ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর বিস্ফোরকভর্তি ড্রোন হামলা
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি জানিয়েছেন, বাগদাদে তার বাসভবনের ওপর এক ড্রোন হামলা হয়েছে - তবে তিনি অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি জানিয়েছেন, বাগদাদে তার বাসভবনের ওপর এক ড্রোন হামলা হয়েছে - তবে তিনি অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
রাজধানী বাগদাদের অতি-সুরক্ষিত গ্রিন জোনের ভেতরে এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা বলছেন, এটি ছিল দৃশ্যতঃ একটি হত্যাপ্রচেষ্টা । বিস্ফোরক ভর্তি ড্রোনটি প্রধানমন্ত্রীর বাসভবনে আঘাত হানলে তার ৬ জন দেহরক্ষী আহত হয়।
নিরাপত্তা সূত্রগুলো বলছে, আক্রমণে মোট তিনটি ড্রোন ব্যবহৃত হয়েছিল, তবে এর দুটিই গুলি করে ভূপাতিত করা হয়। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া টাইগ্রিস নদীর ওপর রিপাবলিক ব্রিজের কাছের কোন এক জায়গা থেকে ড্রোনগুলো ওড়ানো হয়।
এই আক্রমণের দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি।
বিবিসি বাংলায় সম্পর্কিত আরো খবর:
এবছরের মধ্যেই ইরাক থেকে যুদ্ধরত মার্কিন সেনাদের প্রত্যাহার
ইসলামিক স্টেটের অর্থসংক্রান্ত নেতাকে আটক করেছে ইরাক
ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ফলে ইরান যেভাবে লাভবান হবে
ইরাকে সাম্প্রতিক নির্বাচনের ফলাফল নিয়ে সহিংসতার মধ্যে এ ঘটনা ঘটলো। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই এ ড্রোন হামলার নিন্দা করেছে।
এ ছাড়া ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালেহ এবং শিয়া মুসলিম নেতা মোকতাদা আল সদরও এর কড়া নিন্দা করেছেন।
প্রধানমন্ত্রী কাদিমি এ ঘটনার পর সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
এ বিস্ফোরণে প্রধানমন্ত্রীর বাসভবন ও একটি গাড়ির যে ক্ষতি হয়েছে তা ইরাকি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়। নিরাপত্তা বাহিনী ড্রোনটির কিছু ধ্বংসাবশেষ সংগ্রহ করেছে যা পরীক্ষা করে দেখা হবে।
ড্রোনের সাথে বিস্ফোরক সংযুক্ত করার এই কৌশল এর আগে ইসলামিক স্টেট কাজে লাগিয়েছে - বিশেষ করে ২০১৭ সালের মসুল যুদ্ধের সময়।
বিবিসি বাংলায় আরো খবর:
বাংলাদেশে জনভোগান্তির পরিবহন ধর্মঘট কি আজ শেষ হবে?
মহামারিতে ফেরা প্রবাসীরা স্বল্প সুদের ঋণের খবর কেন জানেন না?
আফগানিস্তান হারলেই 'ব্যাগ গুছিয়ে বাড়ি যাবে' ভিরাট কোহলির দল















Click it and Unblock the Notifications