ইস্তানবুলের ব্যস্ত রাস্তায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৬ জনের মৃত্যু! আহত বহু
তুরস্কের ইস্তানবুলে ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ। স্থানীয় গভর্নর জানিয়েছে ইস্তানবুলের কেন্দ্রস্থলে ব্যস্ত রাস্তায় ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের
তুরস্কের ইস্তানবুলে ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ। স্থানীয় গভর্নর জানিয়েছে ইস্তানবুলের কেন্দ্রস্থলে ব্যস্ত রাস্তায় ভয়াবহ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

টুইটেরে সেখানকার বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আগুনের শিখার সঙ্গে পথচারীরা পালিয়ে যাচ্ছেন। এলাকাটি পর্যটক ও স্থানীয়দের কাছে জনপ্রিয় হওয়ার কারণে বিস্ফোরণের সময় দোকান ও রেস্তোরাঁগুলিতে ভিড়ও ছিল যথেষ্ট।
❗Blast hits central #Istanbul, local media report. pic.twitter.com/s95VcL1BRr
— NonMua (@NonMyaan) November 13, 2022
স্থানীয় থানার পুলিশ কর্তা জানিয়েছেন, সহকর্মীরা সবাই ঘটনাস্থলে গিয়েছেন। স্থানীয় ফুটেজে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং দমকলকে দেখা গিয়েছে। স্থানীয় বেশ কিছু সংবাদ মাধ্যমে আহতের সংখ্যা প্রথমে ১১ বলে দাবি করে। পরে সংখ্য়াটা ৫০ ছাড়িয়ে যায়।
ইস্তানবুলের তাকসিম এলাকায় বিকেল ৪.২০ নাগাদ বিস্ফোরণটি হয় বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর আলি ইয়ারলিকায়া।












Click it and Unblock the Notifications