জার্মানিতে প্রবাসী ভারতীয়দের 'গ্র্যান্ড' সংবর্ধনা মোদীকে, প্রধানমন্ত্রীর-চ্যান্সেলর বৈঠক
জার্মানিতে প্রবাসী ভারতীয়দের 'গ্র্যান্ড' সংবর্ধনা মোদীকে, প্রধানমন্ত্রীর-চ্যান্সেলর বৈঠক
তিনদিনের ইউরোপ সফরে গিয়ে সোমবার জার্মানি পৌঁছলেন মোদী। এদিন বার্লিনে মোদীকে বড়সড় সংবর্ধনা দিলেন সেখানকার প্রবাসী ভারতীয়রা৷ বার্লিনের হোটেল অ্যাডলন কেমপিনস্কি মোদীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী ভারতীয়রা৷

প্রবাসী ভারতীয়দের মধ্যে থেকে একটি বাচ্চা মেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তাঁরই একটি ছবি দেন। ছবিতে অটোগ্রাফ করে দেন মোদী। ওই বাচ্চা মেয়েটিড সঙ্গে ছবিও তুলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ এদিন বার্লিনে হোটেলটি প্রবাসর ভারতীয়দের ভিড়ে ভর্তি ছিল। প্রচুর ভারতীয় এসেছিলেন বিদেশের মাটিতে দেশের প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে ও অভ্যর্থণা জানাতে৷ সোমবারই টুইট করে মোদী জানিয়েছেন বার্লিনে তিনি জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করবেন৷
জার্মানি পৌঁছে প্রথম টুইটে মোদী লিখেছেন, ' 'বার্লিনে নামলাম। আজ, আমি জার্মানির চ্যান্সেলর (ওলাফ স্কোলজ) সঙ্গে কথা বলব। জার্মানির ব্যবসায়িক নেতাদের সঙ্গে আলাপচারিতা এবং একটি কমিউনিটি প্রোগ্রামে সম্বোধন করব। আমি বিশ্বাস করি এই সফর ভারত ও জার্মানির মধ্যে বন্ধুত্বকে আরও জোরদার করবে।' এই টুইটে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজেও ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী। সঙ্গেই জার্মানি পৌঁছানোর মুহূর্তের কিছু ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
এরপর আরও একটি টুইট করেন মোদী। সেখানে বার্লিনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে তিনি লিখেছেন, বার্লিনে খুব ভোরেও ভারতীয়রা এসেছেন দেখা করতে৷ তাদের সঙ্গে দারুণভাবে কথার আদানপ্রদান হল। ভারত আমাদের প্রবাসীদের কৃতিত্বের জন্য গর্বিত।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications