রাশিয়াকে চাপে রেখে ইউক্রেনকে প্রার্থীর মর্যাদা দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন
রাশিয়াকে চাপে রেখে ইউক্রেনকে প্রার্থীর মর্যাদা দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনকে প্রার্থীর মর্যাদা দিতে চলেছে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই সিদ্ধান্ত বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অস্বস্তিতে ফেলবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

আবেদনের পর ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী হতে বেশ কয়েক বছর লাগে। কিছু ক্ষেত্রে এই মর্যাদা পেতে ১০ বছর সময় লেগে যায়। নাটকীয়ভাবে খুব তাড়াতাড়ি ইউক্রেন এই মর্যাদা পেতে চলেছে। ২৪ ফেব্রুয়ারি বিনা উস্কানিতে ইউক্রেনের ওপর রাশিয়া হামলা চালায়। এরপরেই ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী হওয়ার জন্য আবেদন করে। পাঁচ মাসের মধ্যেই ইউক্রেন এই সেই মর্যাদা পেতে চলেছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
ইউরোপীয় কমিশন গত সপ্তাহে ইউক্রেনকে প্রার্থীর মর্যাদা দেওয়ার ইইউ নেতাদের বৈঠকের আহ্বান করেন। দুই দিন ব্রাসেলসে ইইউয়ের বৈঠক হয়। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা ইউক্রেনকে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন টুইট করে বলেন, ইউক্রেনের সাধারণ মানুষ একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ইউক্রেন দ্রুত তাদের গণতন্ত্র সফলভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। পাশাপাশি ইউক্রেনের আর্থ সামাজিক উন্নতি ছিল চোখে পড়ার মতো। ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি। তিনি বলেন এই মর্যাদা অন্ধকার থেকে আলোয় যাত্রার মতো। চলতি মাসের শুরুতেই ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের রাষ্ট্রদূত ভেসেভোলোড চেনটসভ বলেছিলেন, ইউক্রেনের সেনাবাহিনীকে, সাধারণ মানুষকে নৈতিকভাবে ও মানসিকভাবে সমর্থনের জন্য এই মর্যাদা প্রয়োজন।
ইউক্রেন যখন ইইউয়ের সদস্যপদের জন্য আবেদন করেছিল, ইউরোপ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গিয়েছিল। রুশ হামলার পর ইউক্রেন নিজের অবস্থান থেকে বেশ কিছুটা সরে আসে। তারা সদস্য পদের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদার জন্য আবেদন করেন। সেই সময় প্রথমে ১০টি দেশ ইউক্রেনকে প্রার্থীর মর্যাদা দেওয়ার বিরোধিতা করে। কিছুদিন আগেই জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির ইউক্রেন সফরে যান। এর এক সপ্তাহ পরেই ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। সেই বৈঠকে তিন দেশের প্রধান ইউক্রেনকে প্রার্থীর মর্যাদা দেওয়ার পক্ষে সওয়াল করেন। ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো বিরোধিতা করছিল, তারাও নিজেদের অবস্থান থেকে সরে আসে।
ইউক্রেন প্রথম থেকে ইইউ-এর সদস্যপদে বেশি আগ্রহী ছিল। কিন্তু সেই সদস্যপদ পেতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে। তার আগে ইউক্রেনকে বিদেশ নীতির বেশ কিছু নীতি পরিবর্তন করতে হবে। তারপরেও যে ইইউ-এর সদস্যপদ ইউক্রেন পাবে, এই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। ইউক্রেনে রাশিয়ার হামলার পরেই ইইউ-এর সদস্যপদের পরিবর্তে প্রার্থীর মর্যদার জন্য আবেদন করে। ইইউ ইউক্রেনকে বৃহস্পতিবার প্রার্থীর মর্যাদা দেওয়ার পাশাপাশি আর্থিক ও প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করতে পারে। প্রার্থীর মর্যাদা দেওয়ার পরে ইউক্রেনকে বেশ কিছু নীতির পরিবর্তন আনতে হবে। ইউক্রেন ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের নীতির ৭০ শতাংশ দেশে প্রয়োগ করেছে। তবে এখনও দুর্নীতি দমন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন। এই সংস্কার ইউক্রেনকে দ্রুত করতে হবে। না হলে ইউক্রেনের কাছ থেকে এই মর্যাদা ইউরোপীয় ইউনিয়ন ফিরিয়ে নিতে পারে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications