একদিনে ৩৫ কোটি গাছের চারা পুঁতে তাকে লাগিয়ে দিল ইথিওপিয়া; ভাঙল ভারতের রেকর্ড
অন্যান্য ক্ষেত্রে জর্জরিত হলে কী হবে, পৃথিবীর প্রতি তাদের কর্তব্যের কথা যে ইথিওপিয়া ভোলেনি তার প্রমাণ তারা দিল সম্প্রতি -- একদিনে ৩৫ কোটি গাছ পুঁতে!
অন্যান্য ক্ষেত্রে জর্জরিত হলে কী হবে, পৃথিবীর প্রতি তাদের কর্তব্যের কথা যে ইথিওপিয়া ভোলেনি তার প্রমাণ তারা দিল সম্প্রতি -- একদিনে ৩৫ কোটি গাছ পুঁতে! পূর্ব আফ্রিকার এই গরিব দেশটি এই বছরে ৪০০ কোটি গাছ লাগানোর আপৎকালীন সবুজ প্রকল্প নিয়েছে এবং তারই অঙ্গ হিসেবে একদিনে এত গাছের চারা বসানোর ধূম। ইথিওপিয়ার সরকারের পক্ষ থেকে দেশের প্রত্যেক নাগরিককে কমপক্ষে ৪০টি চারা পোঁতার জন্যে উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এমনকি, এই জরুরি প্রকল্পটিকে সাত তাড়াতাড়ি দিনের আলো দেখানোর জন্যে আমলাদেরও কাজে লাগানো হয়েছে, সরকারি দফতর বন্ধ রেখেও।

এই সবুজ প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে খরা-প্রবণ ইথিওপিয়ায় বনসৃজনী ধ্বংস এবং পরিবেশ পরিবর্তনের প্রভাব কাটানো। রাষ্ট্রসংঘের একটি হিসেব অনুযায়ী, এক শতক আগেও ইথিওপিয়ার বনসৃজনীর আয়তন ছিল ৩৫ শতাংশ যা একবিংশ শতাব্দীর প্রথম দশকে নেমে আসে মাত্র চার শতাংশে।
সারাদিনে ঠিক কত গাছ পোঁতা হয়েছে, হিসেব দিলেন খোদ ইথিওপিয়ার মন্ত্রী
ইথিওপিয়ার ইনোভেশন এন্ড টেকনোলজি মন্ত্রী গেতাহুন মেকুরিয়া টুইট করে গত সোমবার, ২৯ জুলাই, সারাদিনে ঠিক কত গাছের চারা পোঁতা হয়েছে, তার একটি হিসেব দেন। সন্ধের দিকে তাঁর হিসেবে ৩৫.৩ কোটি গাছ পোঁতা হয়েছে সারা দেশে।
এক্ষেত্রে আসে ভারতের প্রসঙ্গও। একদিনে সবচেয়ে বেশি গাছ লাগানোর রেকর্ড এর আগে ছিল ভারতেরই। ২০১৬ সালে উত্তরপ্রদেশে একদিনে লাগানো হয় ৫ কোটি গাছ। তার আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের যারা ২০১৩ সালে আট লক্ষের কিছু বেশি গাছ লাগায় একদিনে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications