টুইটারে কোডিং জানা কোনও কর্মী রয়েছেন? ১২০০ জন প্রযুক্তিবিদের পদত্যাগের পরে বিপাকে ইলন মাস্ক

ইলন মাস্ক টুইটারের মধ্যে কোডিং জানা কর্মীর সন্ধান করছেন,

বিপাকে পড়লেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। প্রথমে তিনি কয়েক হাজার কর্মীকে বরখাস্ত করেন। তারপরেই তিনি টুইটারের বাকি কর্মচারীদের কঠোর পরিশ্রমের বার্তা দেন। ইলন মাস্কের এই বার্তার পরেই ১২০০ জন প্রযুক্তিবিদ ইস্তফা দেন। তার জেরেই জোর বিপাকে পড়েছেন ইলন মাস্ক। তিনি এখন সংস্থার মধ্যে এমন একজন কর্মীকে খুঁজছেন যিনি কোডিং জানেন।

কোডিং জানা ব্যক্তির সন্ধানে টুইটার প্রধান

কোডিং জানা ব্যক্তির সন্ধানে টুইটার প্রধান

টুইটার প্রধান ইলন মাস্ক কর্মীদের ইমেলন করেন। সেখানে তিনি জানান, 'সংস্থার মধ্যে এমন কোনও ব্যক্তি রয়েছেন, যিনি কোডিং জানেন। যদি কোডিং জানা কোনও ব্যক্তি থাকেন, সেক্ষেত্রে আজ দুপুর ২টা নাগাদ ১০ তলায় রিপোর্ট করুন।' ইমেলে ইলন মাস্ক লেখেন, 'আপনার কোড কমান্ডগুলো গত ছয় মাসে কী পেয়েছে, তা যেন ইমেলে জানানো হয়। এছাড়াও এই বিষয়ে ১০টি স্ক্রিনশট পাঠাতে হবে।'

জরুরি তলব টুইটারে সদর দফতরে

জরুরি তলব টুইটারে সদর দফতরে

ইমেলে ইলন মাস্ক বলেন, 'আপনি যদি সদর দফতরের কর্মী না হন, আপনি যদি অন্যদেশ বা অন্য দফতর থেকে কাজ করেন, তাহলে আপনি দয়া করে আমাকে ইমেল করবেন। আমি আপনার সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে নেব।' এর আগে ইলন মাস্ক টুইটারের সমস্ত কর্মীকে সদপ দফতরে আসার নির্দেশ দিয়েছিলেন জরুরি ভিত্তিতে। তিনি বলেন, যদি কারও শারীরিক সমস্যা থাকে বা পরিবারিক কারণে আসতে না পারেন, সেক্ষেত্রে তাঁদের বিশেষ অনুমতি নিতে হবে। টুইটারকে আরও উন্নত করতে কর্মীদের সশরীরে অফিসে এসে কাজ করা প্রয়োজন বলেও ইলন মাস্ক মনে করেন। তিনি বলেন, 'আমি মধ্যরাত পর্যন্ত টুইটারের সদর দফতরে থাকব। আপনি যদি কোনও কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে না পারেন, ভৌগলিক দূরত্বের কারণে, সেক্ষেত্রে আমি আপনার জন্য অপেক্ষা করব। আবার আমি পরের দিন সকালে উপস্থিত হব।'

টুইটারে ১২০০ কর্মীর পদত্যাগ

টুইটারে ১২০০ কর্মীর পদত্যাগ

টুইটার কেনার প্রায় সঙ্গে সঙ্গে ইলন মাস্ক সংস্থার অর্ধেক কর্মীকে বরখাস্ত করেন। তারপরেই বাকি কর্মীদের আল্টিমেটাম দেন তিনি। ইলন মাস্ক টুইটারের কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে বলেন। বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি তাঁর কর্মীদের বলেন, যদি আপনারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত হন এবং সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ইমেলে সম্মতি সূচক উত্তর দেবেন। এরপরেই টুইটার থেকে পদত্যাগ করেন ১,২০০ জন প্রযুক্তিবিদ। যার জেরেই বেজায় বিপাকে পড়েছেন মাস্ক। টুইটারের প্রযুক্তি নিয়ে ইলন মাস্কের সঙ্গে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়িয়েছিলেন এরিক ফ্রনহোফার নামে এক প্রযুক্তিবিদ। যার জেরে তাঁকে চাকরি খোয়াতে হয়। প্রসঙ্গত, টুইটারে যে অর্ধেক কর্মীকে ছাঁটাই হয়েছিল, সেখানে তিনি ছিলেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+