ভূমিকম্পে কাঁপল পাকিস্তান! কম্পন অনুভূত জম্মু-কাশ্মীর, শ্রীনগর সহ একাধিক এলাকায়, মাত্রা ছিল ৫.৩
মায়ানমারের বিধ্বংসী ভূমিকম্পের পর এবার কাঁপল পাকিস্তান। শনিবার দুপুর ১ নাগাদ পাকিস্তানের একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিকটার স্কেলে মাত্রা ছিল ৫.৩। জানা গিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। কাশ্মীরের কিছু অংশ কম্পন অনুভূত হয়েছে।
এই শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিম। শুধু কাশ্মীর নয়, পাকিস্তানের এই শক্তিশালী ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারতের একাধিক রাজ্যে। শ্রীনগর, জম্মু, সোফিয়ান ভারতের বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়েছে। তবে উপত্যকায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের কিছু অংশে এই কম্পনের ভয়াবহ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানকার একটি মুদি দোকানের ভেতরে এক ব্যক্তি এক শিশুকে নিয়ে বসে ছিলেন, হঠাৎ ক্যামেরা এবং দোকান কাঁপতে শুরু করে। শিশুকে নিয়ে দোকান থেকে প্রাণ বাঁচাতে বেরিয়ে আসেন ওই ব্যক্তি।
A short while ago: CCTV footage captures the moment a powerful earthquake struck Islamabad, measuring 5.2 on the Richter scale at a depth of 15 km. The intense tremors sparked fear and panic among residents, leaving many in shock and distress. #Earthquake pic.twitter.com/VCSFwWjKxq
— Weather Monitor (@WeatherMonitors) April 12, 2025
অপ্রত্যাশিত এই ভূমিকম্পের ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর অনেকেই সুরক্ষিত থাকতে বাড়ি ছেড়েছেন। প্রসঙ্গত, মায়ানমারের ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। ওই কম্পনের প্রভাব পড়েছিল মায়ানমারের পড়শি দেশ থাইল্যান্ডেও। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ ৩০ তলা ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিমেষে। ধ্বংসস্তূপের নীচে অনেকেই চাপা পড়ে ছিলেন।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications