Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Donald Trump: “ডলারে ব্যবসা না করলে শুল্কের খাঁড়া চাপবে,” BRICS নিয়ে রণংদেহী ট্রাম্প! কী করবে ভারত?

Donald Trump: জানুয়ারিতে পাকাপাকিভাবে কাজ শুরু করবেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার আগে সরাসরি ব্রিকস (BRICS) গোষ্ঠীকে হুমকি দিলেন তিনি। আন্তর্জাতিক বাণিজ্যের (International Trade) ক্ষেত্রে ডলার (Dollar) ব্যবহার না করলে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি ট্রাম্পের।

ব্রিকস গোষ্ঠীর সদস্য রয়েছে ভারতও (India)। বাকি সদস্যরা হল ব্রাজিল, রাশিয়া (Russia), চিন (China) ও দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ইজিপ্ট, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহীও ব্রিকস গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছে। গত অক্টোবরে রাশিয়ার কাজান শহরে ব্রিকস সম্মেলনে মিলিত হয়ে আন্তর্জাতিক বাণিজ্যে ডলার-বিহীন লেনদেনের উপর জোর দেয় দেশগুলি।

donald trump

শনিবার সাতসকালে সেই প্রসঙ্গ নিয়েই সোশ্যাল মিডিয়ায় রণংদেহী আমেরিকার ভাবী প্রেসিডেন্ট। ব্রিকস দেশগুলি ডলার থেকে মুখ ফিরিয়ে নেবে আর তিনি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, এমনটা হবে না বলে সাফ জানিয়ে দেন ট্রাম্প।

এদিন পোস্টে ট্রাম্প লেখেন, "ব্রিকস গোষ্ঠীর দেশগুলি আমাদের প্রতিশ্রুতি দিক যে তাঁরা কোনও নতুন ব্রিকস কারেন্সি তৈরি করবে না। এমনকি শক্তিশালী ডলারের পরিবর্তেও অন্য কোনও মুদ্রায় তারা বাণিজ্য করবে না।"

ট্রাম্প আরও বলেন, "যদি তা হয়, তাহলে ওই দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্কের (100 percent tariff) খাঁড়া নেমে আসবে। এমনকি আমেরিকার দারুণ অর্থনীতিতে তারা তাদের পণ্য বিক্রি করার স্বপ্নকে বিদায় জানাতে বাধ্য হবেন।"

ট্রাম্প আরও বলেন, "ব্রিকস গোষ্ঠীর দেশগুলি যদি নতুন মুদ্রায় বাণিজ্য শুরু করে তাহলে তারা আমেরিকার বিকল্প খুঁজে নিক। কারণ আমেরিকার দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারের বিকল্প কিছু মুদ্রা আনার সাহস ব্রিকস দেশগুলি করবে না। করলে আমেরিকাকে বিদায় জানাতে হবে।"

অক্টোবরে ব্রিকস সম্মেলনে দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি কমন বা সর্বদেশ-গৃহীত মুদ্রার পক্ষে সওয়াল করে। স্থানীয় মুদ্রার সপক্ষে জোর দেন তারা। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই সম্মেলন শেষে বলেছিলেন, এখনও ডলারের কোনও বিকল্প কিছু ভাবা হয়নি।

ভারতও ডলার বাদ দেওয়ার পক্ষে নয়। গত অক্টোবরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ডলারকে বাদ দেওয়া ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক বা কৌশলগত নীতি নয়। তবে অনেক দেশেই বাণিজ্যের ক্ষেত্রে ডলার তারা নিতে চান না, সমস্যা সেখানেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+