Trump Pause TikTok Ban: আমেরিকায় বন্ধ নয় টিকটক, নিষেধাজ্ঞা তুললেন ট্রাম্প; চিনা অ্যাপকে আরও ৭৫ দিন 'সময়'
Trump Pause TikTok Ban: আমেরিকায় টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চাপিয়েছিল বাইডেন (Joe Biden Govt) প্রশাসন। জাতীয় নিরাপত্তার (National Security) স্বার্থে টিকটক ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। শনিবার রাত থেকেই নিষ্ক্রিয় হয়ে যায় জনপ্রিয় এই চিনা অ্যাপ (Chinese App)। যদিও সোমবার মসনদে বসেই আপাতত টিকটকের উপর নিষেধাজ্ঞা তুলে নিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অন্ততপক্ষে আগামী ৭৫ দিনের জন্য বন্ধ করা যাবে না টিকটক অ্যাপ, নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।
গত বছর আমেরিকায় পাস হওয়া আইন মোতাবেক গত সপ্তাহের শেষে টিকটককে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যদিও ট্রাম্প এদিন তাঁর প্রশাসনিক সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম যে খসড়ায় সই করলেন, তা হল আপাতত ৭৫ দিন টিকটককে নিষিদ্ধ না করা। এই ক'দিনে জনপ্রিয় ওই সোশ্যাল মিডিয়া অ্যাপের উপর কোনও আইনি ব্যবস্থা বা সংস্থাকে বন্ধ করার পক্ষে কোনও আইন আনা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

তবে ৭৫ দিন কেন সময় দেওয়া হল, তার কারণও ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খসড়ায় বলা হয়েছে, এই ৭৫ দিনে খতিয়ে দেখা হবে টিকটকের কারণে আমেরিকার জাতীয় নিরাপত্তা কোনওভাবে আপোস হচ্ছে কিনা। তবে তার জন্য জনপ্রিয় টিকটকের ব্যবহারে কোনও ব্যাঘাত ঘটানো হবে না। আমেরিকার লক্ষ লক্ষ মানুষ এই টিকটক ব্যবহার করেন বলে জানানো হয়েছে খসড়াতেও।
একইসঙ্গে অন্যান্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ও টেক কোম্পানিগুলিকেও চিঠি পাঠানো হবে আমেরিকার বিচারবিভাগীয় দফতরের তরফে। এদের মধ্যে তালিকায় রয়েছে অ্যাপেল, অ্যালফাবেটস গুগল ও ওরাকেল। এরা সকলেই কাজের ক্ষেত্রে টিকটকের সঙ্গে জড়িত। তবে ৭৫ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়াগুলির কাজকর্মে কোনও বাধা সৃষ্টি করা হবে না বলেই জানানো হয়েছে খসড়াতে।
টিকটেকের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে এদিন অবশ্য ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, টিকটক বন্ধ করা হবে নাকি স্বত্ব বিক্রি হবে তার সিদ্ধান্ত নেব। এব্যাপারে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি। আমেরিকায় টিকটকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় এই চিনা অ্যাপ বিঘ্ন ঘটাচ্ছে বলে অভিযোগ। আর তাই বাইডেন সরকারের আমলেই টিকটক নিষিদ্ধ বিল পাস করা হয়েছিল।
নতুন আইন মোতাবেক বলা হয়েছিল, আমেরিকার কোনও কোম্পানি ওই চিনা অ্যাপের জন্য কোনও কন্টেন্ট তৈরি করতে পারবে না। টিকটক যদি মার্কিন কোনও কোম্পানির কাছে তাদের স্বত্ব বিক্রি করে, তবেই একমাত্র এখানে টিকটক চালু করা যাবে। তবে সোমবারের মধ্যে তারা আমেরিকায় আবার ফিরে আসবে বলে আশাবাদী ছিল টিকটক। সেই আশঙ্কাই সত্যি হল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications