পুরোপুরি সুস্থ হাওয়ার আগেই ‘মুক্তি’! প্রেসিডেন্সিয়াল ডিবেট নিয়ে ট্রাম্পকে একহাত বাইডেনের
পুরোপুরি সুস্থ হাওয়ার আগেই ‘মুক্তি’! প্রেসিডেন্সিয়াল ডিবেট নিয়ে ট্রাম্পকে একহাত বাইডেনের
করোনা আবহের মাঝেই আমেরিকায় চড়ছে রাষ্ট্রপতি নির্বাচনের পারদ। এদিকে এর মাঝেই সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পুরপুরি সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে ফেরেই ফের ভোট প্রচারেও নেমে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তারপরেই এই প্রসঙ্গে ট্রাম্পকে এক হাত নিতে দেখা গে ডেমোক্র্যাট শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেন।

রাজনৈতিক ফায়দা তুলতেই পদমর্যাদার অপব্যবহার ?
অনেকেই মনে করছেন পদমর্যাদার সুবিধা নিয়েই রাজনৈতিক ফায়দা নিতেই বলপূর্বক হাসাপাতাল থেকে বেরিয়ে এসেছেন ট্রাম্প। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বর্তমানে ট্রাম্প নিজেকে জোর গলায় ‘ফিট' বলে দাবি করলেও, একাধিক ভিডিয়োতে কিন্তু তাঁর একটু হলেও শ্বাসের সমস্যা ধরা পড়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পুরোপুরি সুস্থ হওয়ার আগেই হাসপাতালের বাইরে ট্রাম্প
এমতাবস্থায় ভোট পূর্ব ‘প্রেসিডেন্সিয়াল ডিবেট' নিয়ে বড়সড় দাবি করলে জো বাইডেন। ট্রাম্প পুরোপুরি সুস্থ হয়ে না উঠলে কোনোভাবে তিনি পরবর্তী বিতর্কসভায় অংশগ্রহণ করবেন না বলেও জানিয়েছেন তিনি। সূত্রের খবর, এখনও যথেষ্ট সংক্রমণ রয়েছে ট্রাম্পের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন হিসেব মতো, কম করে ১০ দিন আইসোলেশনে থাকার কথা ট্রাম্পের। ভোটের অজুহাতে তাঁর আগেই হাসপাতাল থেকে বেরিয়ে এসেছেন তিনি।

ঠিক কী বললেন বাইডেন?
যদিও হাজারও বিতর্কের মাঝে ট্রাম্প ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা অভিনন্দনও জানাতে দেখা যায় জো বাইডেনকে। একইসাথে করোনাকালে মাস্ক দেশবাসী ফের সতর্ক করেন তিনি। শরীরে। এখনও রেমডেসিভিরের একাধিক ডোজ়ও বাকি বলে জানা যাচ্ছে। একইসাথে বাইডেন আরও বলেন, "আমি ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করছি। তবে বর্তমানে ঠিক কী অবস্থায় তিনি রয়েছেন সেই বিষয়ে সঠিক ভাবে আমার কোনও ধারণা নেই। আমি চাই তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফের বিতর্কে অংশগ্রহণ করুন। তবে এই ক্ষেত্রে সমস্ত করোনা প্রোটোকল অনুসরণ করা না হলে ডিবেট চালানো কার্যত অসম্ভব।"

বাইডেন- ট্রাম্পের সাঁড়াশি চাপে কার্যত দিশেহারা মার্কিন ডিবেট কমিশন
এদিকে বাইডেন আর ট্রাম্পের সাঁড়াশি চাপে কার্যত দিশেহারা আমেরিকার ডিবেট কমিশন। যদিও গোটা পরিস্থিতির জন্য ট্রাম্পের খামখেয়ালীপনাকেই দুষছেন সকলে। এদিকে শেষ প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্পের ব্যক্তি আক্রমণ আর রাজনৈতিক অদূরদর্শীতাকে হাতিয়ার করে ফের বিপুল জনসমর্থন ঘরে টুলেছেন বাইডেন। রবিবার প্রকাশিত মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটা পিছিয়ে পড়েছেন ট্রাম্প। বর্তমান জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে ৫৩% মানুষ রয়েছেন বাইডেনের সমর্থনে। অন্যদিকে ট্রাম্পকে ফের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইছেন ৩৯% মানুষ ।












Click it and Unblock the Notifications