পরমাণু অস্ত্রও ঘেঁষতে পারত না! তৈরি ছিল অ্যাটাক হেলিকপ্টারও... ট্রাম্পের শপথে তৈরি হল আরও এক ইতিহাস
Donald Trump Oath taking Ceremony: দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প! কার্যত আরও এক ইতিহাস তৈরি হল সে দেশে। হোয়াইট হাউসের বাইরে হাজার হাজার মানুষের ভিড়। সবথেকে বড় ব্যাপার এই শপথগ্রহণ অনুষ্ঠানেসর্বাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনও প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে এমন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সে দেশের সিক্রেট সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি নিরাপত্তার দায়িত্বে ছিল এই অনুষ্ঠানের (Donald Trump Oath taking Ceremony)। স্পেশাল এজেন্ট এনচার্জ মাইকেল থমাস এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যেভাবে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় এই শপথগ্রহণ অনুষ্ঠান তা নজিরবিহীন।

২৫ হাজার ল এনফোর্সমেন্ট অফিসার মোতায়েন করা হয় ওয়াশিংটনে। এমনকি প্রায় ৩০ মাইল এলাকা সম্পূর্ণ ভাবে ঘিরে ফেলা হয়। শুধু পথেই নয়, জলপথেও ছিল একেবারে টানটান নিরাপত্তা। রাখা হয়েছিল ২৫ টি কোর্স্ট গার্ডের বিশেষ জাহাজ।
এমনকি শপথ চলাকালীন কেউ যাতে পরমানু হামলা না চালাতে পারে সেদিকে নজর রাখতে এনার্জি ডিপার্টমেন্টের একাধিক কপ্টারকে মোতায়েন করা হয়। যেগুলি সর্বাধুনিক এবং প্রযুক্তি নির্ভর। বলে রাখা প্রয়োজন, মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন প্রক্রিয়া চলাকালীন একাধিকবার ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে। রয়েছে থ্রেট! ফলে সবদিক ভেবেই ছিল এই নজিরবিহীন ব্যবস্থা।
আমেরিকার সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি উল্লেখ করেছেন, গত একবছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর কথায়,আমাদের এক অসাধারণ টিম আছে। যারা শুধুই নিরাপত্তার দিকে নজর রাখে। ফলে দীর্ঘ সময় রিসার্চ করে মহড়া চালিয়ে এহেন নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা বলে জানাচ্ছে সিক্রেট সার্ভিসের ওই আধিকারিক।
তবে এতকিছু ব্যবস্থা নেওয়া সত্ত্বেও একেবারে রুদ্ধদ্বার কক্ষে করতে হল ট্রাম্পের শপথ গ্রহণ (Donald Trump Oath taking Ceremony)। ক্যাপিটল হিলে প্রচুর ঠান্ডা এখন। আর সেজন্যেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। বিশ্লেষকরা বলছেন এটাও আমেরিকার ইতিহাসে নজিরবিহীন।
বলে রাখা প্রয়োজন, টিকিট কেটে বেশ কিছু মানুষ শপথ অনুষ্ঠান দেখতে যান। তাঁদের দিকেও কড়া নিরাপত্তার নজর ছিল মার্কিন পুলিশ-প্রশাসনের।












Click it and Unblock the Notifications