এগোচ্ছেন বাইডেন, ভোট চুরি করছে ডেমোক্র্যাটরা, আইনি পথে নির্বাচন জয়ের হুঁশিয়ারি ট্রাম্পের

এগোচ্ছেন বাইডেন, ভোট চুরি করছে ডেমোক্র্যাটরা, আইনি পথে নির্বাচন জয়ের হুঁশিয়ারি ট্রাম্পের

হোয়াইট হাউসে দিন যাপনের সময় ফুরিয়ে এসেছে ট্রাম্পের। দ্রুত গতিতে এগোচ্ছেন বাইডেন। আর মাত্র পেনসিলভেনিয়া জয়ের অপেক্ষা। বাইডেনের উত্থান চোখের সামনে দেখে আর নিজেকে দমিয়ে রাখতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। এবার ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছেন তিনি।

জয়ের কাছাকাছি বাইডেন

জয়ের কাছাকাছি বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছেন জো বাইডেন। খুব বড় অঘটন না ঘটলে বাইডেনই হতে চলেছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। ২৫৩টি আসনে পেয়ে গিয়েছেন তিনি। টার্গেট ২৭০। এদিকে ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে ২১৪টি আসন। জর্জিয়াকে মাত্র ২০০০ ভোটে বাইডেন তাঁকে পিছনে ফেলে গিেয়ছে। এবার নজর রয়েছে পেনসিলভেনিয়ার দিকে।

ট্রাম্পের হুঁশিয়ারি

ট্রাম্পের হুঁশিয়ারি

বাইডেন এগোচ্ছেন সেটা মেনে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। সরাসরি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছেন তিনি। তার জন্য আদালতের দরজাতেও কড়া নেড়েছেন তিনি। কিন্তু ইতিমধ্যেই জর্জিয়া ও মিশিগানে ভোট বন্ধ করার দাবি নিয়ে আদালতে ট্রাম্পের আর্জি খারিজ হয়ে গিয়েছে। কিন্তু ট্রাম্প হার মানতে রাজি নন। তিনি ফের ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে সরব হয়েছেন।

ভোট চুরির অভিযোগ

ভোট চুরির অভিযোগ

ভোট চুরি করছেন ডেমোক্র্যাটরা। আইনি পথে নির্বাচন জয়ের হুঁঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনও ২৭০ পেতে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে বাইডেনদের। কিন্তু ট্রাম্পের তর সইছে না। ভোট গণনা শেষ হওয়ার আগেই ভোট শুরু আদালতে যাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। বারবার বাইডেনকে আইনি লড়াইয়ে টেনে আনার হুঁশিয়ারি দিয়ে চলেছেন তিনি।

প্রস্তুত বাইডেন

প্রস্তুত বাইডেন

ট্রাম্প যে আইনি লড়াইয়ে হুমকি দেবেন তা আগেই আঁচ করেছিলেন বাইডেন। সেকারণেই নিজের লিগাল টিম প্রস্তুত রেখেছিলেন বাইডেন। ট্রাম্পের যেকোনও হুমকির মোকাবিলা করতে ডেমোক্র্যাটরা প্রস্তুত বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+