মহিলা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা রোগীরা কি দীর্ঘজীবী? কী বলছে গবেষণা

মহিলা চিকিৎসকরা কি বেশি কর্মক্ষম, নাকি তাঁদের বেশি সংবেদনশীল? নাকি তাঁরা বেশি সফল? অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত সমীক্ষা অনুসারে যদি কোনও রোগীকে কোনও মহিলা চিকিৎসক চিকিৎসা করেন, তাহলে সেই রোগীর মারা যাওয়া কিংবা পুনরায় ভর্তি হওয়ার সম্ভাবনা কম থাকে। ওই সমীক্ষায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী, পুরুষ চিকিৎসকদের চিকিৎসা করা রোগীদের তুলনায় মহিলা চিকিৎসকদের চিকিৎসা করা রোগীদের মৃত্যুহার কম।

গবেষণায় ৪৫৮,১০০ জন মহিলা রোগী, ৩১৮,৮০০ জন পুরুষ রোগী-সহ ৭৭৬,০০০ জনের বেশি অংশগ্রহণকারীর মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। এইসব রোগীরা ২০১৬ থেকে ২০১৯-এর মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Female Doctors

গবেষণায় উল্লেখ
গবেষণার একেবারে শেষে উল্লেখ করা হয়েছে, মহিলা চিকিৎসকরা যদি কোনও রোগীর চিকিৎসা করেন, তাহলে রোগীর মৃত্যুহার এবং পুনরায় হাসপাতালে ভর্তির হার কম। একজন মহিলা চিকিৎসকের চিকিৎসা করার সময় মহিলা রোগীর মৃত্যুর হার যেখানে ৮.১৫ শতাংশ, সেখানে এক পুরুষ চিকিৎসকের চিকিৎসা করার সময় মৃত্যু হার ৮.৩৮ শতাংশ। অন্যদিকে এক মহিলা চিকিৎসকের চিকিৎসা করার সময় পুরুষ রোগীর মৃত্যু হার যেখান ১০.১৫ শতাংশ সেখানে পুরুষ চিকিৎসকের চিকিৎসা করার সময় মৃত্যু হার ১০.২৩ শতাংশ।

আরও গবেষণার প্রয়োজন
গবেষকরা মহিলাদের শতাংশের পার্থক্যকে ক্লিনিকালি অর্থবহ বলেই মনে করছেন। গবেষণায় বলা হয়েছে, মহিলা চিকিৎসকরা চিকিৎসার সময় বেশি যত্ন নেন, সেই কারণে মহিলা চিকিৎসকের অধীনে থাকা রোগী বেশি উপকৃত হন। গবেষণায় বলা হয়েছে, রোগীর চিকিৎসার সঙ্গে চিকিৎসকের লিঙ্গকে সংযুক্ত করার প্রক্রিয়াগুলির আরও গবেষণার প্রয়োজন রয়েছে। এছাড়া কেন মহিলা চিকিৎসকের থেকে চিকিৎসা গ্রহণের সময় মহিলা রোগীদের তাড়াতাড়ি সুস্থ হওয়ার বিষয়টি নিয়েও আরও গবেষণা প্রয়োজন।

মহিলা চিকিৎসকরা বেশি সময় দেন
বিশেষজ্ঞরা বলছেন, মহিলা চিকিৎসকরা রোগীদের সঙ্গে কথা বলতে, তাঁদের রেকর্ড দেখে পদ্ধতিগুলি সম্পাদন করতে বেশি সময় ব্যয় করেন। তাঁরা আরও বলছেন, মহিলা চিকিৎসদের সম্ভাবত যোগাযোগ দক্ষতা তুলনামূলক ভাল এবং মহিলা রোগীদের ক্ষেত্রে তাঁরা আরও বেশি রোগীর প্রতি নজর দেন। গবেষকরা বলেছেন, একজন মহিলা চিকিৎসকের অধীনে মহিলারা বিব্রত কিংবা অস্বস্তিতে না থেকে খোলামেলা কথা বলতে পারেন।

২০০২-এর আলাদা একটি গবেষণায় দেখা গিয়েছে মহিলা চিকিৎসকরা একজন রোগীর সঙ্গে গড়ে ২৩ মিনিট সময় ব্যয় করেন অন্যদিকে পুরুষ চিকিৎসকরা ব্যয় করেন ২১ মিনিট।

গবেষকরা বলেছেন, কয়েক দশক আগেই দেখা দিয়েছে যোগাযোগের শৈলি ও নির্দেশিকা মেনে চলার ক্ষেত্রে মহিলা ও পুরুষদের অনুশীলন আলাদা। যা সুস্থ হওয়ার ফলাফলেও আলাদা করে দিতে পারে। এছাড়াও সমাজে আরও ব্যাপকভাবে মহিলাদের পুরুষদের তুলনায় ওষুধের ক্ষেত্রে বেশি মানদণ্ডে রাখা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+