প্রতিরক্ষা খাতে বোঝাপড়া বাড়াতে ব্যাংককে জাপান ও আমেরিকার সঙ্গে বৈঠক রাজনাথের
ব্যাংককে আসিয়ান দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে জাপান ও আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন রাজনাথ সিং।
ব্যাংককে আসিয়ান দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে জাপান ও আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন রাজনাথ সিং। জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো ও আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক এসপারের সঙ্গে বৈঠকের কথা নিজের টুইটারে জানান রাজনাথ সিং।

টুইট বার্তায় রাজনাথ লেখেন, "জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনোর সঙ্গে আজকে খুব ভালো আলাপচারিতা হল। আমরা ভারত-জাপানের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক বোঝাপড়া আরও শীঘ্র সুদৃঢ় করে তোলার কথা বিশদে আলোচনা করেছি।"
রবিবার থাইল্যান্ডের রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে আসিয়ান ভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের ছাড়াও আরও ৮টি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের যোগ দেওয়ার কথা। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে এই দেশগুলির মন্ত্রীরা আলোচনা করবে।
সেই বৈঠকের আগে রাজনাথ সিং আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক এসপারের সঙ্গেও একান্ত সাক্ষাৎকার সারেন। সেই বৈঠকের বিষয়ে রাজনাথ বলেন, "ব্যাংককে আজ মার্ক এসপারের সঙ্গে চমৎকার বৈঠক সারলাম আজ। ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা বিষয়ক বোঝাপড়া আরও সুদৃঢ় করে তোলার বিষয়ে বিশদে আলোচনা করেছি।"
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications