বাংলাদেশে অচলাবস্থা চলছেই,হাসিনার সঙ্গে কথা ভারতের বিদেশ সচিবের

গোটা বাংলাদেশ জুড়ে এখন টালমাটাল পরিস্থিতি। আরও জট পাকিয়েছে আগামী ৫ জানুয়ারির সাধারণ নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে দাঁড়ানোয়। সিদ্ধান্ত হয়েছে, দরকারে সেনা মোতায়েন করেও নির্বাচন করানো হবে। আওয়ামি লিগের অভিযোগ, বিএনপি (বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি) নানাভাবে নির্বাচন বানচাল করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একদল স্বার্থান্বেষী লোক ভোট ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে। কিন্তু, তাদের কঠোর হাতে মোকাবিলা করা হবে। বিএনপি-র পাল্টা অভিযোগ, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার নামে পুলিশ দমনপীড়ন চালাচ্ছে। বিএনপি মুখপাত্র সালাউদ্দিন আহমেদ বলেছেন, আরও বড় আন্দোলন হবে সারা দেশে।
এমন পরিস্থিতিতে ভারতের বিদেশ সচিব সুজাতা সিং যুযুধান সব পক্ষকে নিয়ে আলোচনা চালাতে এসেছেন। প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি আলোচনায় বসবেন। পাশাপাশি, কথা হবে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও জাতীয় পার্টির প্রধান এরশাদের সঙ্গে। এদিন বিকেলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেন, ভারতের উদ্যোগ প্রশংসনীয়। তিনিও সব পক্ষকে আলোচনা চালাতে পরামর্শ দেন। আমেরিকা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলে জানান তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications