কোভিড-১৯: করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে বাংলাদেশে
বেড়েছে শনাক্তের হারও। বাংলাদেশে গত চব্বিশ ঘণ্টায় পরীক্ষার তুলনায় করোনাভাইরাস শনাক্তের হার ছিল শতকরা বারো ভাগের বেশি।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৪৪ জন মারা গেছেন।
এ নিয়ে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ১২ হাজার ৯শ ১৩ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা এবং রাজশাহীতে ১১ জন করে।
২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ মোট ১৯ হাজার ১৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তের সংখ্যাও সোমবারের চেয়ে বেশ বেড়েছে।
যার মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ২ হাজার ৩২২ জন। গতকাল এই সংখ্যা ছিল ১ হাজার ৯০০ জনের মত।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ঢাকা ও রাজশাহীতে সবচেয়ে বেশি।
তবে খুলনা, যশোর, সাতক্ষীরা জেলাতেও অনেক সংক্রমণ শনাক্ত হয়েছে।
গত কয়েকদিন যাবৎই এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার বুলেটিনে এসব তথ্য দেয়া হয়েছে।
সম্পর্কিত খবর:
গুরুতর করোনা রোগীদের যে ১১টি পরীক্ষা করতে বলেন চিকিৎসকেরা
হোয়াইট ফাঙ্গাস বা সাদা ছত্রাক করোনা রোগীদের জন্য নতুন আতঙ্ক
করোনাভাইরাসের ভারতীয় ধরনটি আসলে ঠিক কী?













Click it and Unblock the Notifications