করোনা ভাইরাস: বাংলাদেশে নতুন শনাক্ত দেড় হাজারের বেশি রোগী, মৃত্যু ২২ জনের

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ তথ্য।

বিবিসি বাংলা গ্রাফিক্স
BBC
বিবিসি বাংলা গ্রাফিক্স

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এই সময়ে নতুন করে আরও ১,৫৩৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৫৭৭ জনের মৃত্যু হলো।

আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১১.১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৪৮২ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন।

সরকারি তথ্য অনুযায়ী, প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৭.৬০ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৯৮ হাজার ৩৭ জনের।

এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.১৭ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ, ৫ জন নারী। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪,২৯২ জন আর নারী ১,২৮৫ জন।

যারা মারা গেছেন তাদের মধ‍্যে বেশির ভাগের বয়স ৬০-এর উপরে।

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

কাদের মাস্ক ব্যবহার করতে হবে আর কাদের জন্য জরুরি নয়

করোনাভাইরাস: বাজার থেকে কেনা খাবার কতটা নিরাপদ?

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি মারা গেলে লাশ দাফনে ঝুঁকি আছে?

টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?

কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়

বাংলাদেশে ফুসফুসের অসুখের যেসব মূল কারণ, যেভাবে সুস্থ রাখবেন

Banner
BBC
Banner

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+