মারণ করোনার দংশনে বিশ্বজুড়ে শুধুই হাহাকার, পরিসংখ্যান উদ্বেগ বাড়িয়েই চলেছে
করোনা ভাইরাসের বিষজ্বালা থেকে নিস্তার নেই বিশ্বের। করোনায় আক্রান্তের সংখ্যা এদিন ছাড়িয়ে গেল ২৩ লক্ষ। বিশ্ব থেকে করোনার দংশনে ধরে গেল প্রায় ১ লক্ষ ৬০ হাজার প্রাণ।
করোনা ভাইরাসের বিষজ্বালা থেকে নিস্তার নেই বিশ্বের। করোনায় আক্রান্তের সংখ্যা এদিন ছাড়িয়ে গেল ২৩ লক্ষ। বিশ্ব থেকে করোনার দংশনে ধরে গেল প্রায় ১ লক্ষ ৬০ হাজার প্রাণ। করোনার গ্রাসে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ইউরোপ-আমেরিকা। বিশ্বের প্রথম সারির দেশগুলোতেই করোনার থাবা পড়েছে প্রচণ্ড।

শনিবার গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২৩ লক্ষ। বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষ ৬ হাজার প্রায়। একদিনে আক্রান্তও ছাড়িয়েছে ৫৭ হাজার। এর মধ্যে শুধু আমেরিকাতে আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে সাত লক্ষ। স্পেনে প্রায় দু-লক্ষ আক্রান্ত, ইতালিতে আক্রান্ত পৌনে দু-লক্ষ। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ। জার্মানিতেও আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছুঁই ছুঁই।
করোনার জেরে গোটা বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ ৬০ হাজার। এদিনই মৃত্যু হয়েছে প্রায় চার হাজার মানুষের। করোনা ভাইরাসের সংক্রমণে আমেরিকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৮ হাজারেরও বেশি মানুষের। ইতালিতে মৃতের সংখ্যা ছাড়িয়েচে ২৩ হাজার। স্পেনে মৃত্যু ছাড়িয়েছে ২০ হাজার। ফ্রান্সে মৃত্যু ১৯ হাজার মানুষের। ব্রিটেনও মৃতের সংখ্যায় সাড়ে ১৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।
তবে এই মৃত্যুলীলার মাঝে একটাই আশার আলো, করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন প্রায় পাঁচ লক্ষ ৯০ হাজার মানুষ। সবথেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন জার্মানিতে। জার্মানিতে করোনা সংক্রমণ থেক মুক্ত হয়ে সুস্থ জীবনে ফিরে এসেছেন ৮৫ হাজারেরও বেশি মানুষ। তারপর রয়েছে চিন, সুস্থ হয়েছেন প্রায় ৭৮ হাজার। স্পেনে প্রায় ৭৫ হাজার, আমেরিকায় ৬৪ হাজার ও ইরানে ৫৬ হাজার মানুষ সুস্থ হয়েছেন।
চিনের উহান থেকে শুরু হয়েছিল এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাব। চিনে সেখানে ৮২ হাজার ৬৯২ জন আক্রন্ত হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪৬৩২ জনের। এদিন চিনে আক্রান্ত হয়েছেন ২৭ জন। মৃতের খবর নেই।












Click it and Unblock the Notifications