করোনাভাইরাস: বাংলাদেশে একদিনে ১০ জনের মৃত্যু, শনাক্ত প্রায় সাড়ে ৩শ
বাংলাদেশে দুই হাজার নমুনা পরীক্ষা করে চব্বিশ ঘণ্টায় ৩৪১ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হলো। একদিন সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটার পর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে।
বাংলাদেশে করোনাইরাসে প্রথমবারের মত একদিনে ১০ জনের মৃত্যু, রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।
এনিয়ে বাংলাদেশে মোট ৬০ জন মারা গেল। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭২ জনে।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর বাংলাদেশে আজ ৫০তম দিন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে ঢাকায়।
এরপরই রয়েছে নারায়নগঞ্জ, যেই অঞ্চলকে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের এপিসেন্টার মনে করা হচ্ছে।
গতকাল (বুধবার) পর্যন্ত বাংলাদেশের ৪৪টি জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবর জানায় আইইডিসিআর।
কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে
নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে
নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন
টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?
করোনাভাইরাসের উৎপত্তি কোথায়, কেন এতো প্রাণঘাতী
করোনাভাইরাস: কীভাবে শনাক্ত করছে বাংলাদেশ?
করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে অগ্রগতি কতদূর?















Click it and Unblock the Notifications