আচমকা হাসপাতাল ছেড়ে কনভয় নিয়ে ভোট আসরে করোনা আক্রান্ত ট্রাম্প! কারণ শুনে হতবাক অনেকেই

গতকালই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো নেই। বেশ কয়েকদিন ধরেই তিনি উদ্বেগজনক অবস্থায় ছিলেন। এরপর জানা যাচ্ছে, আমেরিকার যে সেনা হাসপাতালে তিনি ভর্তি ছিলেন সেখান থেকে আচমকাই অল্প সময়ের জন্য বেরিয়ে গিয়েছেন ট্রাম্প।

আচমকা হাসপাতাল ছেড়ে কনভয় নিয়ে ভোট আসরে করোনা আক্রান্ত ট্রাম্প! কারণ শুনে হতবাক অনেকেই

সামনেই মার্কিন নির্বাচন। তাই সমর্থকদের উৎসাহ দিতে ও অভিনন্দন জানাতে তিনি নিজের কনভয় নিয়ে করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও বেরিয়ে গিয়েছেন। এর আগে তিনি টুইট করে জানান যে, তিনি একটি 'সারপ্রাইজ ভিজিট' করবেন। তারপরই এসইউভিতে চড়ে করোনা আক্রান্ত ট্রাম্প হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান।

হোয়াইট হাউসের তরফে গতকাল জানা গিয়েছিল আগামী ৪৮ ঘণ্টা ট্রাম্পের কাছে শারীরিক পরিস্থিতি উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। তবে ট্রাম্প একটি ভিডিও বার্তায় জানান যে তিনি সুস্থ বোধ করছেন। এরপরই মার্কিন প্রেসিডেন্ট এমন দানবীয় ভাইরাসে আক্রান্ত হয়েও কার্যত কোয়ারেন্টাইনের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বেরিয়ে যান। করোনার চিকিৎসা মাঝপথে ফেলেই বেরিয়ে যান তিনি।

ট্রাম্পকে দেখেই তাঁর সমর্থকরা উৎসাহে ফেটে পড়েন। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে তিনি তিলে তিলে বুঝঝেন করোনা আসলে কী জিনিস! তিনি আক্রান্ত হওয়ার পর বুঝেছেন করোনা আসলে কী! একথা ট্রাম্প নিজেই জানিয়েছেন। অনেকেই ট্রাম্পের এই হাসপাতাল ছেড়ে যাওয়ার ঘটনার প্রবল সমালোচনা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+