খাবারের টেবিল থেকেই লড়াইয়ের ডাক! দেশবাসীর প্রশংসা করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আচরণগত বদলের আহ্বান মোদীর
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে আচরণগত পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার সব থেকে শক্তিশালী উপায়গুলির মধ্যে একটি হল আচরণগত পরিবর্তন। যা প্রত্যেকটি বাড়ি থেকে শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, একা কনফারেন্স টেবিল থেকে করা যায় না। যা প্রতিটি বাড়ির ডিনার টেবিল থেকে করতে হবে। তিনি বলেছেন, যখন একটা ধারণা আলোচনার টেবিল থেকে ডিনারের টেবিলে চলে যায়, তা তখন গণ আন্দোলনে পরিণত হয়।

বিশ্বব্যাঙ্কের 'হাউ বিহেভিয়ারাল চেঞ্জ ক্যান ট্যাকল ক্লাইমেট চেঞ্জ' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ব্যক্তি ও পরিবারের সচেতনতায় তাদের পছন্দের গ্রহের এই কাজে গতি আনতে পারে। প্রধানমন্ত্রী বলেন, মানুষের সচেতনতাই দৈনন্দিন জীবনের কাজে ইতিবাচক প্রভাব ফেলে।
পরিবেশ, জয়বায়ুর ভবিষ্যত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্তর্দৃষ্টি নতুন ধারণার ক্ষেত্রে বিশ্বের নেতৃবৃন্দকে একত্রিত করেছে। তিনি আচরণগত পরিবর্তনের উদাগরণ টেনে এব্যাপারে ভারতের জনগণের চেষ্টারও প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের জনগণ গত কয়েকবছরে অনেক কিছু করেছে। লিঙ্গ অনুমাতের উন্নতির চেষ্টা করেছে। ভারতবাসী সমুদ্র সৈকত এবং রাস্তার পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিয়েছে। তাঁরা সর্বজনীন জায়গাগুলিকে আবর্জনা মুক্ত করতে নিশ্চিত করেছে। তারাই এইডি বাল্বে পরিবর্তনকে সফল করেছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বিশ্বব্যাঙ্কের অনুষ্ঠানে বলেছেন, কীভাবে ভারতবাসী শক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করে পরিবর্তনের দিকে নিয়ে গিয়েছে। তিনি বলেছেন, এই প্রচেষ্টায় ২২ বিলিয়ন ইউনিটের বেশি শক্তি সঞ্চয় হবে। নয় ট্রিলিয়ন লিটার জল সংরক্ষণ হবে এবং ৩৭৫ মিলিয়ন টন বর্জ্য হ্রাস হবে। অনুষ্ঠানে তিনি খাদ্য অপচায় বন্ধেরও আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাঙ্ক অর্থ সাহায্যের পরিমাণ ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করতে চাইছে। এব্যাপারে তিনি অর্থ সাহায্যের পাশাপাশি আচরণগত পরিবর্তনেরও ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও সেখানে আলোচনায় অংশ নেন।
বিশ্বব্যাঙ্কের প্রধান ডেভিড মালাপাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করেন।












Click it and Unblock the Notifications