Bangladesh: মৌলবাদীদের রক্তচক্ষু এড়িয়ে ফের আদালতে চিন্ময় প্রভুর আইনজীবী, জেলে গিয়ে ওকালতনামা সংগ্রহ
Bangladesh: মৌলবাদীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বৃহস্পতিবার ফের চট্টগ্রাম আদালতে যাচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ (Rabindra Ghosh)। জেলবন্দি চিন্ময় প্রভুর (Chinmoy Krishna Prabhu) জামিনের শুনানির দিন এগিয়ে আনার আর্জি জানাতে ফের আদালতের দ্বারস্থ হবেন তিনি। ওকালতনামা সংগ্রহ করা হয়েছে বলে জানালেন রবীন্দ্র ঘোষ।
বুধবার আদালতের দ্বারস্থ হয়ে চরম হেনস্থার শিকার হন রবীন্দ্র ঘোষ। যদিও চিন্ময় প্রভুর জামিন (Bail Plea) চেয়ে অনড় আইনজীবী রবীন্দ্র ঘোষ। বুধবার জামিন শুনানি এগোনোর আর্জি খারিজের পর সটান চট্টগ্রাম জেলে গিয়েছিলেন রবীন্দ্র। চিন্ময় কৃষ্ণের ওকালতনামা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। বৃহস্পতিবার ফের চট্টগ্রাম আদালতে যাচ্ছেন রবীন্দ্র ঘোষ।

বুধবার চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানি এগিয়ে আনার আবেদন জানাতে গেলে মৌলবাদীদের আক্রমণের (Attack on Advocate) শিকার হন রবীন্দ্র। পুলিশ না থাকলে জীবন শেষ হয়ে যেত বলে বর্ণনা করেছেন তিনি।
ধর্মীয় কারণেই তাঁর উপর হামলা হয়েছে বলে দাবি। ৩০-৪০ জন আইনজীবী তাঁকে ধাক্কা মারেন বলে দাবি। মারধর করে ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ করেন রবীন্দ্র ঘোষ। প্রাণনাশের হুমকির মুখেও অবিচল রয়েছেন তিনি।
১৬ দিন পেরিয়ে গেল। বিচার ছাড়া দিনের পর দিন জেলেই চিন্ময় প্রভু। বিচারের নামে প্রহসন চলছে মহম্মদ ইউনূসের দেশে। কেন আত্মপক্ষ সমর্থন কেন করতে পারবেন না চিন্ময় প্রভু সেই প্রশ্ন উঠছে সব মহলে।
বিচার প্রক্রিয়া বিলম্ব করার উদ্দেশ্যে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে মৌলবাদীরা। বুধবার ওকালতনামা না থাকার জন্য ২ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় জামিনের আবেদনের মামলার শুনানি (Bail Plea Hearing)। তবে জামাতপন্থীদের হুমকিতে পিছিয়ে না এসে আজ ফের আদালতে যাবেন তিনি।
এরপর বুধবার সন্ধেয় চট্টগ্রাম জেলে চিন্ময় প্রভুর সঙ্গে দেখা করেন রবীন্দ্র ঘোষ। ওকালতনামায় চিন্ময় প্রভুর সই সংগ্রহ করা হয়। জামিন শুনানি এগিয়ে আনার আবেদনে বলা হয়েছে, মিথ্যে ও বানানো মামলায় গ্রেফতার করা হয়েছে চিন্ময় প্রভুকে। তার শারীরিক সমস্যা রয়েছে। এর আগে নিরাপত্তার কারণে কোনও আইনজীবী ওনার পাশে দাঁড়াননি।
আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "অন্তত শিরদাঁড়া সোজা রেখে রবীন্দ্র ঘোষের মতো একজন চিন্ময় প্রভুর হয়ে দাঁড়াচ্ছেন এটাই বড় কথা।" জামিনের শুনানির দিন এগিয়ে নিয়ে আসার আবেদনে আদালত কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications