চিনা দ্রব্য চেয়েও বয়কট করতে পারবে না ভারত! তীব্র কটাক্ষের সুরে যুক্তি দিল ড্রাগন বাহিনী

চিনা দ্রব্য চেয়েও বয়কট করতে পারবে না ভারত! তীব্র কটাক্ষের সুরে যুক্তি দিল ড্রাগন বাহিনী

করোনার প্রবল গ্রাসের মধ্যেই ইন্দো- চিন সীমান্তে ক্রমাগত উত্তেজনা বাড়তে শুরু করেছে। লাদাখ সীমানায় ভারতের ভূভাগকে নিজের করে নিতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন। অন্যদিকে, করোনার আঁতুরঘর উহান নিয়েও ক্রমাগত বিরূপ প্রতিক্রিয়ার মুখে চিন। এমন পরিস্থিতিতে চিনের দ্রব্য ভারতে বয়কটের ডাক শুরু হতেই ড্রাগন বাহিনী ক্ষোভে ফুঁসছে।

 চিনের মিডিয়ার দাবি

চিনের মিডিয়ার দাবি

চিনের মিডিয়া সাফ ভাষায় দাবি করেছে যে , ভারতীয়রা কোনও মতেই চিনের দ্রব্যের অভ্যাস কাটিয়ে উঠতে পারবেন না। চিনের মোবাইল , স্মার্টফোন ছেড়ে ভারতের 'মেক ইন ইন্ডিয়া'য় তৈরি দ্রব্য তাঁরা কিছুতেই ব্যবহার করে সন্তুষ্ট থাকতে পারবেন না।

 চিনকে মুখে ফেলা কঠিন!

চিনকে মুখে ফেলা কঠিন!

চিনের তরফে দাবি করা হয়েছে, শুধু অভ্যাসই নয়, চিনের দ্রব্য যেভাবে সস্তায় পাওয়া যায়,সেইরকমের সস্তার জিনিস ভারতীয় দ্রব্য দিতে পারবে না। দামের দিক থেকে চিনের দ্রব্যকেই শেষমেশ বেছে নিতে হবে ভারতীদের। চিনবা বিশেষজ্ঞদের দাবি, যেভাবে ভারতের অর্থনীতি লকডাউনের জেরে ধুঁকছে, তাতে চিনের দ্রব্য কেনাই বহু মধ্যবিত্ত ভারতীয়ের কাছে সহজ উপায় বলে মনে করা হবে।

লাদাখ পরিস্থিতি

লাদাখ পরিস্থিতি

চিন ও ভারতের মধ্যে যে বিতর্কিত সীমানা রয়েছে, তা হল এলএসি। এটি তিনটি এলাকায় বিভক্ত, পশ্চিম, মধ্য ও পূর্ব লাদাখ। কোনটি আসল সীমানা তা নিয়ে এই এলাকায় দ্বন্দ্ব রয়েছে। ৩,৪৮৮ কিলোমিটারের এই রাস্তা ধরে সমস্যা রয়েছে দুই দেশে। এই এলাকা ভারতের। অন্যদিকে, চিনের দাবি ২ হাজার কিলোমিটারই ভারতের প্রাপ্য।

ভারতে চিনা দ্রব্য বয়কটের ডাক

ভারতে চিনা দ্রব্য বয়কটের ডাক

ভারতে ক্রমাগত চিনা দ্রব্য বয়কটের ডাক জোরালো হচ্ছে। চিনের অ্যাপ ইতিমধ্যেই বন্ধ করার ডাক দেওয়া হয়েছে। করোনা ঘিরে ক্ষোভ ও লাদাখের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে দেশে ক্রমাগত চিনকে নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+