চিন চায় আগামী নির্বাচনে আমি হেরে যাই, এমনই অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের

চিনকে নিয়ে ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বুধবার জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন করোনা ভাইরাস পরিচালনা করে বেজিং এটা প্রমাণ করে দিয়েছে যে নভেম্বরের পুর্ন–নির্বাচনে তাঁকে হারানোর জন্য '‌তারা সবকিছু করতে পারে’‌।

চিন ট্রাম্পের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আশাকে ঝুঁকিতে ফেলেছে

চিন ট্রাম্পের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আশাকে ঝুঁকিতে ফেলেছে

এক সাক্ষাতকারে ট্রাম্প চিনকে নিয়ে বেশ কঠোর বক্তব্য করেন এবং জানান যে ভাইরাস নিয়ে বেজিংয়ের পরিণতির ক্ষেত্রে তিনি বিভিন্ন বিকল্পের দিকে তাকিয়ে রয়েছে। ট্রাম্প বলেন, ‘‌আমি অনেক কিছু করতে পারি।'‌ ট্রাম্প করোনা সংক্রমণের দায় সম্পূর্ণভাবে চিনের ওপর চাপিয়েছে, আমেরিকায় এই করোনায় আক্রান্ত হয়েছে ৬০ হাজার জন। শুধু তাই নয় চিন মার্কিন অর্থনীতিকে একটি গভীর মন্দায় ফেলে দিয়েছে এবং ট্রাম্পের আরও চার বছরের মেয়াদের আশা বিপন্ন করে তুলেছে।

করোনা নিয়ে বিশ্বকে জানাতে দেরি করে চিন

করোনা নিয়ে বিশ্বকে জানাতে দেরি করে চিন

আমেরিকায় করোনা সংক্রমণের জন্য সঠিক পদক্ষেপ না নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে প্রায়শই কাঠগড়ায় তোলা হয়। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন গোটা বিশ্বকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার কাজে চিনকে আরও সক্রিয় হওয়া উচিত ছিল। চিনের ক্ষেত্রে শুল্কে ছাড় বা ঋণ মকুবের মতো কোনও বিষয় কি ট্রাম্প সরকার বিবেচনা করছে, এ প্রশ্নের উত্তর স্পষ্টভাবে না দিয়ে ট্রাম্প বলেন, ‘‌অনেক বিষয় রয়েছে যা আমি করতে পারি। কি হচ্ছে আমরা শুধু দেখছি।'

বেজিং চায় জয়ী হোক ট্রাম্পের প্রতিপক্ষ

বেজিং চায় জয়ী হোক ট্রাম্পের প্রতিপক্ষ

ট্রাম্প বলেন, ‘এই ঘৌড়দৌড়ে ‌আমায় হারানোর জন্য চিন যা খুশি করতে পারে।'‌ প্রেসিডেন্ট জানান যে তিনি বিশ্বাস করেন যে বেজিং চায় ট্রাম্পের ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ জো বিডেন এই দৌড়ে জয়ী হোক, যাতে বাণিজ্য ও অন্যান্য ইস্যু নিয়ে ট্রাম্প চীনের উপর যে বোঝা চাপিয়েছে তা সহজ হয়ে যাবে। তিনি চিনের কর্মকর্তাদের নিয়ে বলেন, ‘‌জন সংযোগকে ব্যবহার করে এটা প্রমাণ করতে চাইছে যে তারা নিরপরাধ দল।' প্রসঙ্গত একটি পোল সমীক্ষায় দেখা গিয়েছে যে ২০২০ সালে হোয়াইট হাউসের দৌড়ে এগিয়ে থাকবে বিডেন। বুধবার সেই বিষয়কে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘‌আমি পোলে বিশ্বাস রাখি না।'‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+