বেজিংয়ের পদক্ষেপে ফের অরুণাচলপ্রদেশ নিয়ে হতে পারে ভারত-চিন দ্বন্দ্ব!

অরুণাচল নিয়ে ভারত-চিন বিরোধ বহু বছর ধরেই চলে আসছে। ভারতীয় প্রদেশকে 'দক্ষিণ তিব্বত' বলে দাবি করে আসছে চিন। বেশ কয়েকবার বিবৃতি দিয়ে বেইজিং বলেছে, চিন কখনোই অরুণাচল প্রদেশকে ভারতীয় ভূখণ্ড হিসেবে মানতে রাজি নয়। কারণ প্রকৃতপক্ষে এই অঞ্চলটি হচ্ছে দক্ষিণ তিব্বত।

ভারত-চিন সীমান্তের সমস্যা

ভারত-চিন সীমান্তের সমস্যা

ভারত-চিন সীমান্তের ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে সমস্যা সমাধান করতে দুই দেশের মধ্যে এখনও পর্যন্ত ২০ বারেরও বেশি বৈঠক হয়েছে। তবুও এতদিনে কোনও সমাধান সূত্রই বেরিয়ে আসেনি। প্রসঙ্গত, অরুণাচলপ্রদেশ ছাড়া লাদাখকেও নিজেদের দেশএর অংশ হিসাবে দাবি করে চিন। ভারতও তাদের সার্বভৌমত্ব রক্ষার্থে সেই দাবি খারিজ করে এসেছে।

এর আগে ৩০ হাজার ম্যাপ নষ্ট করে দিয়েছিল চিন

এর আগে ৩০ হাজার ম্যাপ নষ্ট করে দিয়েছিল চিন

এর আগে অরুণাচল প্রদেশ ও তাইওয়ানের চিনের অন্তর্ভুক্ত হিসেবে না দেখানোয় ৩০ হাজার ম্যাপ নষ্ট করে দিয়ে সেদেশের শুল্ক বিভাগ। অরুণাচল প্রসঙ্গে নিজেদের অবস্থান দৃঢ় করতে ভারতের বিভিন্ন নেতাদের অরুণাচল প্রদেশ সফর নিয়েও চিন আপত্তি তুলে আসছে দীর্ঘদিন ধরেই।

অরুণাচলকে নিজেদের দেশের অংশ হিসাবে দেখিয়ে মানচিত্র প্রকাশ চিনের

অরুণাচলকে নিজেদের দেশের অংশ হিসাবে দেখিয়ে মানচিত্র প্রকাশ চিনের

এবার আরও একধাপ এগিয়ে অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ হিসাবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করল চিন প্রশাসন। চিনের বক্তব্য, দক্ষিণ তিব্বত আন্তর্জাতিক আইনানুসারে চিনের অঙ্গ হিসেবে পবিত্র এবং অলঙ্ঘনীয়। সার্বভোমত্ব এবং এলাকার অখণ্ডতা বজায় রাখা দেশের পক্ষে সবচেয়ে জরুরি। তাই এই মানচিত্র প্রকাশ বলেও জানিয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+