'জনসংখ্যা বেশি হলেই হয় না, প্রতিভা থাকা দরকার', ভারতকে খোঁচা 'সেকেন্ড বয়' চিনের
ভারত একদিন আগেই চিনকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা পেয়েছে। রাষ্ট্রপুঞ্জের তরফে বুধবার জানানো হয়, জনসংখ্যার নিরিখে এই মুহূর্তে চিনকে ছাপিয়ে ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের তালিকায় পয়লা স্থান দখল করেছে।
এই নিয়ে যখন আলোচনা চলছে, সে সময় ভারতের প্রথম স্থানে উঠে আসা নিয়ে কার্যত ঘুরিয়ে ব্যঙ্গ করতে ছাড়ল না দ্বিতীয় স্থানে নেমে যাওয়া চিন। চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ওয়েনবিন এটা নিয়েও ভারতকে খোঁচা দিয়েছেন। তাঁর কথায়, শুধু বড় হলেই হয় না তার মধ্যে গুণ থাকা আবশ্যক।

ভারত জনবহুল দেশের তালিকায় প্রথম স্থানে চলে আসার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিনের বিদেশমন্ত্রী। এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, শুধু বেশি লোক থাকলেই হয় না। কত বেশি প্রতিভা রয়েছে সেটা অবশ্যই দেখার ব্যাপার।
চিনের বিদেশ মন্ত্রী বলেছেন, যখন কোনও দেশের জনসংখ্যা নিয়ে বিচার করা হয়, তখন আমাদের শুধু সংখ্যা নিয়ে নয়, তার মধ্যে কতটা কোয়ালিটি বা গুণ রয়েছে তা দেখা প্রয়োজন। কারণ দিনের শেষে আপনার কাছে কত প্রতিভা রয়েছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে চিনের ১৪২ কোটি জনসংখ্যার মধ্যে ৯০ কোটির বেশি মানুষ কর্ম সক্ষম।
অর্থাৎ তিনি যে সোজাসুজি ভারতের প্রতিভা বা গুণ নিয়ে খোঁচা দিয়েছেন তা তাঁর বাঁকা কথায় একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষ। অন্যদিকে, চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ। ১৯৫০ সাল থেকে রাষ্ট্রপুঞ্জ বিভিন্ন দেশের জনসংখ্যা সংক্রান্ত তথ্য এক জায়গায় করা শুরু করেছে। ৭৩ বছর পরে প্রথমবার চিনকে ছাপিয়ে ভারত প্রথম স্থানে উঠে এসেছে। ৩৪ কোটি জনসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ওয়েনবিনের মতে, চিনে একজন ব্যক্তি কমপক্ষে ১৪ বছর শিক্ষা গ্রহণ করেন। জনসংখ্যা নিয়ে একাধিক বিজ্ঞানসম্মত প্রয়োগ চিনের তরফে করা হয়েছে গত কয়েক দশকে। যার ফলে জনসংখ্যার নিরিখে চিনে প্রতিভাবানদের সংখ্যা আগের থেকে বেড়েছে।
১৯৬০ সালের পরে এই প্রথমবার চিনের জনসংখ্যা না বেড়ে কমে গিয়েছে। এর আগে চিনে এক সন্তান নীতি নেওয়া হয়েছিল। যা ২০১৬ সালে তুলে দেওয়া হয়। পরে ২০২১ সালে তিনজন পর্যন্ত সন্তান নেওয়া যাবে এমন নীতিও চিন এনেছে।

প্রতি দশ বছর অন্তর ভারতে আদমশুমারি হয়ে এসেছে। শেষ বার তা হয়েছিল ২০১১ সালে। ফলে ২০২১ সালে তা হাওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই জনগণনা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। ফলে ভারতের জনসংখ্যা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে, তার সঠিক সংখ্যা নতুন করে জনগণনা হলে তারপরেই সঠিকভাবে বলা সম্ভব।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications