লাদাখ সীমান্তে নজরদারি বৃদ্ধি ! লালফৌজে নতুন সেনা কমান্ডার নিয়োগ করল চিন

লাদাখ সীমান্তে নজরদারি বৃদ্ধি ! লালফৌজে নতুন সেনা কমান্ডার নিয়োগ করল চিন

একদিকে যখন ক্রমেই উত্তেজনা বাড়ছে লাদাখ সীমান্তে তখন নতুন করে রণকৌশল ঠিক করতে দেখা গেল চিনকে। সূত্রের খবর, লাদাখের ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা আরও কড়া নজরদারির জন্য নতুন সেনা আধিকারিক নিয়োগ করেছে বেজিং। সূত্রের খবর পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থল সেনার তদারকি করার জন্য লেফটেন্যান্ট জেনারেল জু কিলিং-কে পিএলএ-র ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের গ্রাউন্ড ফোর্সের নতুন কমান্ডার হিসাব নিয়োগ করেছে চিন।

এর আগে পূর্ব থিয়েটার কমান্ডের দায়িত্বে ছিলেন জেনারেল জু

এর আগে পূর্ব থিয়েটার কমান্ডের দায়িত্বে ছিলেন জেনারেল জু

এর আগে পূর্ব থিয়েটার কমান্ডের গ্রাউন্ড ফোর্সের কমান্ডার পদে ছিলেন জেনারেল জু কিলিং।এখন থেকে জেলারেল জু জেনারেল ঝাও জঙ্গকির নিয়ন্ত্রণাধীনে কাজ করবেন বলে খবর। জেনারেল ঝাও পিএলএ-র ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে কমান্ডারের পদে রয়েছেন। সেখানে স্থল, বায়ু, রকেট ও নৌ-সেনার তদারকি করেন তিনি।

মে মাসের শুরু থেকেই উত্তপ্ত হয়ে আছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা

মে মাসের শুরু থেকেই উত্তপ্ত হয়ে আছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা

সূত্রের খবর, ২০১৭ সালে ডোকলামে যখন ভারত ও চিন সেনা মুখোমুখি হয়েছিল তখনও ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডার পদে ছিলেন জেনারেল ঝাও। এরপর ২০১৭-র অক্টোবর মাসে তিনি চিনে কমিউনিস্ট পার্টির ১৯তম কেন্দ্রীয় কমিটির সদস্যও করা হয় তাকে। এদিকে গত ৫ই মে পূর্ব লাদাখে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা চিনা ও ভারতীয় সেনা জওয়ানরা। এরপর ১০ মে সিকিমে মুখোমুখি সংঘর্ষে জড়াতে দেখা যায় ভারত-চিন সেনাকে। নাকু লা-য় চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের সঙ্গে হাতাহাতিও হয় ভারতীয় সেনার।

৬ই জুন লেফটেন্যান্ট জেনারেল স্তরে আলোচনার কথা

৬ই জুন লেফটেন্যান্ট জেনারেল স্তরে আলোচনার কথা

পাশাপাশি মে মাসের শুরু থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গালওয়ান ও প্যাংগং উপত্যকায় রাস্তা তৈরির ইস্যু নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে ভারতীয় ও চিনা সেনা। পরবর্তীতে রাষ্ট্র নেতাদের মধ্যে একাধিক আলোচনার পরেও বরফ গলেই। বর্তমানে আগামী ৬ই জুন লেফটেন্যান্ট জেনারেল স্তরের দুই দেশের আলোচনার কথা আছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+