চন্দ্রযান ২ : ল্যান্ডার 'বিক্রম'কে নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই বড় পদক্ষেপ নাসা-র! বুক বাঁধছে ইসরো
ল্যান্ডার 'বিক্রম'কে নিয়ে বড়সড় পদক্ষেপ ইসরো-র
মধ্যরাতে এক মুহূর্তে ১৩০ কোটির দেশ মুষড়ে পড়েছিল। যখনই ইসরো-র তরফে ৭ সেপ্টেম্বরের মধ্যরাতে জানানো হয় যে বিক্রম ল্যান্ডারের সঙ্গে কোন যোগাযোগ করা যাচ্ছে না গোটা দেশে সেই আফসোস ছড়িয়ে পড়ে । চন্দ্রযান ২ এর এই সফ্ট ল্যান্ডারেরই চন্দ্রপৃষ্ঠের মাটি ছোঁয়ার কথা ছিল, আর তার সঙ্গেই যোগাযোগ না হতে পারার দুঃসংবাদে গোটা দেশ ভেঙে পড়েছিল। তবে ভারতের অক্ষত 'বিক্রম' এর খোঁজ পেতে ইসরো-র সঙ্গে হাতে হাত মিলিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে মার্কিন গবেষণা কেন্দ্র নাসা।

নাসা-র বিক্রম খোঁজ
ইসরো- সূত্রের খবর, হার্ড ল্যান্ডিং এর ফলে ভারতের 'বিক্রম' আপাতত নিস্তেজ হয়ে রয়েছে। মনে করা হচ্ছে , কিছু যান্ত্রিক ত্রুটির জন্য এমনটা হয়েছে। এবার সেই বিক্রমের অবস্থানের খোঁজ পেতে নাসা- নিচ্ছে নয়া উদ্যোগ।

আগামী সপ্তাহে কী ঘটতে চলেছে ?
প্রসঙ্গত, আগামী সপ্তাহের মধ্যে নাসা-র লুনার অরবিটার বিক্রমের খোঁজে নামছে। বর্তমানে নাসা-র এই অরবিটার চাঁদের চারিদিকে ঘুরছে। আগামী সপ্তাহের মধ্যে এই অরবিটার চন্দ্রপৃষ্ঠের ওপর বিক্রমের বর্তমান অবস্থানের ছবি তুলবে বলে জানানো হয়েছে। আর সেই ছবি ইসরো-র হাতে নাসা তুলে দেবে বলে জানানো হয়েছে।

নাসা-র সাহায্য
ইতিমধ্যেই নাসা-র তরফে ইসরোকে এই উদ্যোগে বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে। জানা গিয়েছে, নাসা বিক্রম ল্যান্ডারের ল্যান্ডিং এর জায়গার ছবি পাঠাতে চলেছে ইসরোকে। যা এই গবেষণায় বড়সড় পদক্ষেপ হতে চলেছে। ইতিমধ্যেই বিক্রমের জন্য নাাসা-র অরবিটার মেসেজ পাঠিয়েছে । সবমিলিয়ে এখন অন্তিম মূহূর্তে নিস্তেজ হয়ে পড়া বিক্রমকে জাগিয়ে তোলার মরিয়া চেষ্টায় ভারত- আমেরিকা হাত মিলিয়েছে একযোগে।












Click it and Unblock the Notifications