বিশ্বজুড়ে করোনা মৃতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার!

সারাবিশ্বে মিনিটে মিনিটে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা। ৩৪ হাজার পেরিয়েছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই করোনার কোপে মোট মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৪ জনের। আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২৫ হাজার ২৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লক্ষ ৫২ হাজার ১৮৫ জন।

ইতালিতে করোনায় মৃত ১০ হাজারের উপরে

ইতালিতে করোনায় মৃত ১০ হাজারের উপরে

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। করোনার কোপে ক্রমশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। মারা গেছেন ১০,৭৭৯ জন। চিনের মৃত্যু সংখ্যা থেকে ইতালির মৃত্যু সংখ্যা তিনগুণের থেকেও বেশি। আর ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭,৬৮৯।

স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডেও জারি মৃত্যু মিছিল

স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডেও জারি মৃত্যু মিছিল

স্পেনেও মৃত্যু হয়েছে বহু লোকের। ইতিমধ্যেই চিনের মৃতের সংখ্যা থেকে দুইগুণ হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১১০ এবং মৃত্যু হয়েছে ৬৮০৩ জনের। এছাড়া ফ্রান্স, ইরানে ও ব্রিটেনেও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্সে মারা গিয়েছে ২৬০৬ জন, ইরানে মারা গিয়েছে ২৬৪০ জন, ব্রিটেনে মারা গিয়েছে ১২২৮ জন।

আমেরিকায় করোনা আক্রান্ত প্রায় দেড় লক্ষ মানুষ

আমেরিকায় করোনা আক্রান্ত প্রায় দেড় লক্ষ মানুষ

এদিকে বিশ্বে সব থেকে বেশি করোনা আক্রান্ত এখন রয়েছে আমেরিকায়। এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৭৩৭, আক্রান্তের সংখ্যার নিরিখে সবচেয়ে বেশি। তবে মৃতের সংখ্যা সেই অনুপাতে কম, ২৪৮৯ জন।

ভারতে করোনা আক্রান্ত ছাড়িয়েছে হাজার

ভারতে করোনা আক্রান্ত ছাড়িয়েছে হাজার

এদিকে ভারতেও ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩ বিদেশি সহ ৩০ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়িয়ে গিয়েছে। যা পরিস্থিতি তাতে ভারতও স্টেজ-৩-তে চলে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+