India-Canada Row: ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায় কানাডা! সুর নরম করলেন ট্রুডো
India-Canada Row: ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটাই মন্তব্য করলেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। সে দেশের অভিযোগ নিয়ে টিট ফর ট্যাট নীতি নিয়েছে মোদী সরকার! খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিঝ্ঝর হত্যা নিয়ে কানাডার অভিযোগকে ইতিমধ্যে উড়িয়ে দিয়েছে ভারত।
শুধু তাই নয়, একাধিক ইস্যুতে কড়া মনোভাব দেখিয়েছে ভারত। কিছুটা হলেও যা চাপ বাড়িয়েছে কানাডার। আর এই অবস্থায় সুর নরম করলেন সে দেশের প্রেসিডেন্ট । কানাডার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রুডো বলেন, কানাডা এখনও ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায়। গোটা বিশ্বজুড়েই ভারতের প্রভাব রয়েছে।

আর তা কার্যত মেনে নিয়েছেন কানাডার প্রেসিডেন্টের। তাঁর আর তা মেনে নিয়েই তাঁর দাবি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কানাডা এবং তার মিত্ররা ভারতের সঙ্গেই আছে। এমনকি ভারত প্রগতিশীল আর্থিক শক্তি বলেও মন্তব্য করেছেন জাস্টিন ট্রুডো। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এখানেই শেষ নয়, ওই সাংবাদিক সম্মেলনে ভারতের সঙ্গে সম্পর্ক রাখার বিষয় কানাডা খুবই যত্নশীল বলেও মেনে নিয়েছেন জাস্টিন ট্রুডো। তাঁর কথায়, গত বছর ইন্দো-প্যাসিফিক স্ট্রেটেজির বিষয়ে একমত হয়েছি। ফলে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার ক্ষেত্রে কানাডা খুনই যত্নশীল বলেও মন্তব্য করেছেন সে দেশের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিঝ্ঝর হত্যা কাণ্ড নিয়ে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছে কানাডা। ভারতের এজেন্সিই তাঁকে খুন করেছে বলে অভিযোগ। আর এই অভিযোগে এক ভারতীয় কুটনীতিকে বরখাস্ত করে কানাডা। এই বিষয়ে নাকি ভারতকে প্রমাণও তারা দেয় বলে অভিযোগ ট্রুডোর। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ভারত। এই ইস্যুতে একেবারে কড়া মনোভাব নেয় সরকার।
গত কয়েক দিন আগেও রাষ্ট্রসংঘের অধিবেশনে এই ইস্যুতে কানাডার এক আধিকারিক ভারতকে খোঁচা দেন। বিদেশী শক্তির হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপদজনক বলেও মন্তব্য করেন। পাল্টা দেন জয়শঙ্করও। তবে হঠাত করে ট্রুডোর মুখে ভারতস্তুতি কেন? তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications