Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করেছে কানাডা? রইল আসল সত্যি

ভারতের পর্যটনের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। এমনটাই জানানো হল কানাডার তরফে। সে দেশের সরকারের তরফে নাগরিকদের জন্য পর্যটনের ক্ষেত্রে যে সতর্কবার্তা জারি করা হয়েছিল। কিন্ত্য তা অস্বীকার করল কানাডা সরকার।

ভারতের পর্যটনের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। এমনটাই জানানো হল কানাডার তরফে। সে দেশের সরকারের তরফে নাগরিকদের জন্য পর্যটনের ক্ষেত্রে যে সতর্কবার্তা জারি করা হয়েছিল। কিন্ত্য তা অস্বীকার করল কানাডা সরকার।

ভারতের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করেছে কানাডা?

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, কানাডার নাগরিকদের ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছিল। এমনকি পাঞ্জাব এবং গুজরাটের কথা উল্লেখ করা হয়েছিল বলে শোনা যায়।

শুধু তাই নয়, কানাডার দূতাবাসের তরফে জানানো হয়েছে, এমন কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। দূতাবাসের তরফে উল্লেখ করা হয়েছে রিস্ক লেভেল বা সেফটি সিকিয়রিটি সংক্রান্ত নির্দেশিকাতে কোনও পরিবর্তন আসেনি। দীর্ঘদিন ধরে একই নির্দেশিকা জারি রয়েছে বলে দাবি করা হয়েছে।

সে দেশের দুতাবাসের তরফে আরও জানানো হয়েছে যে, এই নির্দেশিকা কেউ প্রয়োজন মনে করলেই দেখতে পাবেন। গত ২৭ সেপ্টেম্বর ওই নির্দেশিকার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তন আনা হয়। বিশেষত করোনা ভাইরাস এবং মাঙ্কিপক্সের কথ্যা মাথায় রেখে ওই সিদ্ধান্ত গুলি নেওয়া হয়েছিল।

ইন্ডিয়া এবং কানাডার রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কে সম্প্রতিককালে কিছু চিড় ধরতে দেখা যায়। খালিস্তানি ইস্যুতে সমর্থন করেছিল কানাডা। তাতে বেশ ক্ষুব্ধ হয় ভারত। বিদেশমন্ত্রকের তরফে ঘটনার নিন্দাও করা হয়।এমনকি এই অবস্থায় ভারতে আসে কানাডার প্রধানমন্ত্রী। সেই সময় মোদী হাবেভাবে বুঝিয়ে দিয়েছিলেন বিষয়টি মোটেই ভারতের পছন্দ হয়নি।

আর এরই মধ্যে গত ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় সিরকারের তরফে জানানো হয়েছে, ভারতে দেশবিরোধী কার্যকলাপ বাড়ছে। সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

আর এর মধ্যেই চলতি বছরের এপ্রিল মাসে ভারতীয় ছাত্র কার্ত্তিক বাসুদেবকে গুলি করে মারা হয় কানাডাতে। সেই ঘটনাতে কানাডা পুলিশ রিচার্ড জোনাথন এডুইন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। জানা যায়, কোনও কারণ ছাড়াই ওই ভারতীয় চাত্রকে গুলি করে মারা হয়। একেবারে সে দেশের সাবওয়ের সামনে একের পর এক গুলি করা হয় ওই ভারতীয় ছাত্রকে। একেবারে বর্নবিদ্বেষ থেকেই ওই ব্যক্তি এই কাজ করেছে বলেও জানা যায়। আর তাতে ভারত ক্ষুন্ধ হয়।

ভারতের অভিযোগ এই ধরণের ঘটনা ঘটার পরেও কানাডা সরকার সেভাবে কোনও ব্যবস্থা নেয়নি। তাতে দুদেশের সম্পর্ক ফের তলানিতে চলে আসে। আর এর মধ্যেই সংবাদমাধ্যমের এই খবর দুদেশের সম্পর্ককে আরও চাপে ফেলেছে। আর এরপরেই ইয়ড়িঘিড়ি বার্তা দিল কানাডা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+