১০০ টাকার কম দামে বাড়ি পাওয়া যাচ্ছে ইতালির এই সুন্দর শহরে

১০০ টাকার কম দামে বাড়ি পাওয়া যাচ্ছে ইতালির এই সুন্দর শহরে

বাড়ি কিনতে চান?‌ তাও আবার জলের দরে। তাহলে এক্ষুণি পাড়ি দিন ইতালি শহরে। এখানে কফির চেয়েও কম দামে বাড়ি কেনা যাচ্ছে। এই দেশের বিসাকিয়া শহরে এক ইউরো বা ভারতীয় মুদ্রায় ৮০ টাকায় পাওয়া যাচ্ছে সুসজ্জিত বাড়ি।

এক ইউরোতে বাড়ি

এক ইউরোতে বাড়ি

বিষম খাবেন না। ইতালির বিসাকিয়া শহরে এটাই সত্যি। সেখানে প্রায় ৯০টি পরিত্যক্ত বাড়িকে এক ইউরোর মতো জলের দরে বিক্রি করছে সরকার। উদ্দেশ্য একটাই, ছবির মতো সুন্দর এই শহরে ফের গড়ে উঠুক জনবসতি। রক্ষিত হোক এখানের সংস্কৃতি। ইতালির ক্যাম্পানিয়া প্রদেশে জলছবির মতো শহর এই বিসাকিয়া। বিসাকিয়ার বাড়িগুলি বিলাসবহুল নয় বরং জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কারণ এই শহরের চিরকালীন ছোট সম্প্রদায়ের মানুষই বসবাস করতেন। তবে শহরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বার্ধক্য, বাসিন্দাদের বাসা বদল এবং একের পর এক গুরুতর ভূমিকম্পের কারণে শহরটি আরও সঙ্কুচিত ও ফাঁকা হয়ে আসছে। তবে এই শহরে বসবাসের আগে অবশ্যই বাড়িগুলিকে সংস্কার করতে হবে ক্রেতাকে।

পরিত্যক্ত শহরগুলিকে জীবন্ত করার উদ্যোগ

পরিত্যক্ত শহরগুলিকে জীবন্ত করার উদ্যোগ

বিসাকিয়ার মেয়র ফ্রান্সেস্কো তারতাগ্লিয়া জানান শহরটিকে বাঁচিয়ে রাখতে হলে এখানে পরিবার ও বন্ধুবান্ধব গড়ে উঠতে হবে। তিনি বলেন, ‘‌এখানে সমস্যা জটিল। গ্রামের বেশিরভাগ এলাকাই এখন জনশূন্য। এখানে অধিকাংশ বাড়িই ঘেঁষাঘেঁষি, কয়েকটির প্রবেশপথও এক। তাই আমরা চাই, কোনও পরিবার, বন্ধুদের দল বা আত্মীয়রা মিলে বাড়িগুলো কিনে এখানে থাকুক। তার ফলে পারিবারিক একটা জোট তৈরি হবে। প্রাণ ফিরবে গ্রামে।'‌ ২০১৯ সালে ইতালির সাম্বুকা শহরেও একই ধরনের প্রস্তাব ছিল। সাম্বুকার সামনেই রয়েছে মেডিটেরানিয়ান দ্বীপ ও বালির সমুদ্রসৈকত। এখানে এক ডলারে বাড়ি বিক্রি হচ্ছিল। বহু বছর ধরে এই অঞ্চলটি জনশূণ্য হয়ে পড়ে রয়েছে, তাই শহরকে নতুনভাবে পুনরুদ্ধার করতেই এই উদ্যোগ নেওয়া হয়।

সরকার অধীনস্ত সব বাড়ি

সরকার অধীনস্ত সব বাড়ি

বিসাকিয়াতে বেশিরভাগ বাড়ি এবং পরিত্যক্ত ভবনগুলি কর্তৃপক্ষের মালিকানাধীন এবং সম্ভাব্য ক্রেতারা মূল মালিকদের কাছে না গিয়েই কোনও চুক্তির জন্য আলোচনা করতে পারেন। ক্যাম্পানিয়া প্রদেশের বিসাকিয়াতে রয়েছে ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র ও ব্রোঞ্জ যুগের গুহা। আশপাশের অঞ্চলে বহু ট্রেকিং রুট, পাহাড় ও খাওয়ার দোকানও রয়েছে, যেখানে ইতালির বিশেষত্ব পাস্তা বিভিন্ন আকারে পাওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+