নতুন মহামারীর আশঙ্কা বাড়াচ্ছে বুবোনিক প্লেগ, পশ্চিম মঙ্গোলিয়ায় মৃত্যু ১৫ বছরের কিশোরের
ক্রমেই মাথাচাড়া দিচ্ছে বুবনিক প্লেগ সংক্রমণ! পশ্চিম মঙ্গোলিয়ায় মৃত ১৫ বছরের কিশোর
করোনা সঙ্কটের মধ্যেই নতুন আশঙ্কা বুবনিক প্লেগের কারণে। ইতিমধ্যেই করোনা পর বুবনিক প্লেগ মহামারীর বিষয়ে সতর্কবার্তা দিতে দেখা গেছে চিনকে। গত সপ্তাহেই চিনের উত্তরে দুজনের শরীরে এই প্রাণঘাতী বুবোনিক প্লেগের ব্যাকটেরিয়া পাওয়া গেছে বলে জানা যায়। সূত্রের খবর, বর্তমানে বুবোনিক প্লেগের সংক্রমণের শিকার হয়ে পশ্চিম মঙ্গোলিয়ায় ১৫ বছরের এক কিশোরের মৃত্যুর কথা জানা যাচ্ছে। অতীতে বুবোনিক প্লেগ মহামারীর জেরে ইউরোপের জনসংখ্যা অর্ধেক হয়ে গিয়েছিল। মারা গিয়েচিলেন আড়াই কোটির বেশি মানুষ।

মারমেটের মাংস খাওয়ার ফলেই এই সংক্রমণ বলে জানা যাচ্ছে। কিশোরের মত্যুর পরেই এই রোগের বিষয়ে নতুন করে সতর্কবার্তা প্রকাশ করতে দেখা যায় মঙ্গোলিয়া প্রশাসনকে। সেখানে ইতিমধ্যেই আরও দুই কিশোরের শরীরে বুবোনিন প্লেগের সংক্রমণ দেখতে পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। মৃতের কিশোরের সংস্পর্শে আসা ১৫ জন ব্যক্তিকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
পশ্চিম মঙ্গোলিয়াক গোবি-আলতাই প্রদেশেই এই কিশোরের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। নতুন করে সংক্রমণ এড়াতে সেখানে সরকারের কড়া নজরদারি চলছে বলে জানা যাচ্ছে। এদিকে উত্তর এশিয়ার তৃণভূমিতে এই মারমেটের সর্বাধিক দেখা মেলে। পাশাপাশি মঙ্গোলিয়া, উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিন এবং পূর্ব রাশিয়ার কিছু অংশে এই বুনো প্রাণীর বাস রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে সংক্রমণের কথা শোনা যেতেই মারমেট সহ যে কোনও বণ্যপ্রাণীর মাংস খাওয়ার উর নিষেধাজ্ঞা জারি করেছে মঙ্গোলিয়া প্রশাসন। সূত্রের খবর, সঠিক সময়ে এই রোগের চিকিৎসা না হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে।












Click it and Unblock the Notifications