ভারতের ভয়ে কাঁপছে বাংলাদেশ! লজ্জায় BSF-এর মুখোমুখি হচ্ছে না BGB , বাতিল করল বৈঠক

India-Bangladesh: প্রশ্নের মুখে ভারত-বাংলাদেশ সম্পর্ক! সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন থেকে শুরু করে একাধিক ইস্যুতে প্রবল চাপ। যদিও এই পরিস্থিতিতে গত কয়েকমাস আগেই বাংলাদেশে পা রেখেছেন বিদেশ সচিব। বৈঠক করেছেন সে দেশের বিদেশ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে। হাসিনা সরকারের পতনের পর থেকে ওপার বাংলায় প্রবল ভারত বিদ্বেষ দেখা গিয়েছে।

কার্যত তা উপেক্ষা করে সচিব পর্যায়ে বৈঠকে বাংলাদেশের সুসম্পর্কের কথা জানিয়েছে ভারত (India-Bangladesh)। কিন্তু ইউনূস যে তা রাঝা যোগ্য নয়, তা ফের একবার প্রমাণ হল। বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফের (BSF) সঙ্গে বৈঠক বাতিল করল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি (BGB)।

BSF

চলতি বছরে নভেম্বরে এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। যদিও নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছিল বিজিবি। জানা যাচ্ছে, চলতি বছরে সেই বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। ফলে চলতি বছর বিএসএফের মুখোমুখি হচ্ছে না ওপার বাংলার সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ।

প্রত্যেক বছরেই দু'বার করে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, মাদক বিরোধীসহ অন্যান্য সংস্থার আধিকারিকদের নিয়ে বিএসএফ এবং বিজিবির প্রধানরা বৈঠক করেন। বিএসএফ এবং বিজিবি (তৎকালীন বাংলাদেশ রাইফেলস) এর ডিজিদের মধ্যে ১৯৭৫ সালের ২ ডিসেম্বর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এর ১৯৯৩ সালে দিল্লি ও ঢাকায় দ্বিবার্ষিক বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের বৈঠকটি হওয়ার কথা ছিল দিল্লিতে।

সেই মতো প্রস্তুতি বিএসএফের তরফে নেওয়া হয়েছিল। কিন্তু তা শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই বৈঠক এবার খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে শেশখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ লাগাতার অশান্ত। যার প্রভাব পড়েছে সীমান্তে। ঘটছে লাগাতার অনুপ্রবেশ। সুরক্ষা বাড়ানো হয়েছে বিএসএফের তরফে। এই অবস্থায় বিএফএফ এবং বিজিবির বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ছিল বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, চলতি বছরে নভেম্বরে এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ এটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানালে নতুন করে আর কোনও তারিখ নির্ধারণ করা হয়নি। ডিসেম্বরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছিল। তবে এ মাসেও তা না হওয়ায় ২০২৪ সালে বৈঠক হওয়ার আর কোনও সম্ভাবনা যে নেই তা স্পষ্ট। কেন এবার হল না বাংলাদেশের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়নি। তবে তারিখ নিয়ে আলোচনা চলছে বলে দাবি করেছে সে দেশের এক সংবাদমাধ্যম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+