বর্ধিত ভাড়ার চার্ট মঙ্গলবার সারাদেশে বাস এবং টার্মিনাল কাউন্টারে যাবে: বিআরটিএ

বাস যাত্রী
Getty Images
বাস যাত্রী

বাংলাদেশে বাসের বর্ধিত ভাড়ার তালিকা বা চার্ট নিয়ে দিনভর ভোগান্তির অভিযোগের পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলেছে, মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে নতুন ভাড়ার চার্ট দেয়া হবে।

বিআরটিএ'র চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার বিবিসিকে বলেছেন, বাসের বর্ধিত ভাড়ার চার্ট আগামীকাল মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বাসে এবং টার্মিনালের কাউন্টারগুলোতে থাকবে।

ভাড়ার তালিকা পাঠাতে দেরির কারণ ব্যাখ্যা করে মি: মজুমদার বলেছেন, রোববার সন্ধ্যায় বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেজন্য ভাড়ার চার্ট তৈরি করতে সময় লেগেছে।

সোমবার তারা বাস ভাড়ার সেই চার্ট বা তালিকা চূড়ান্ত করেছেন।

তিনি বলেন, ওই তালিকার চেয়ে বেশি ভাড়া নেয়া হলে ব্যবস্থা নেয়া হবে।

গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা

পরিবহন ধর্মঘট প্রত্যাহার, বাস-মিনিবাস ও লঞ্চের ভাড়া বাড়লো

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে যেসব খাতে প্রভাব পড়তে পারে

আটকে থাকা ড্রাইভিং লাইসেন্স যেভাবে পাওয়া যাবে

ভাড়ার চার্ট বা তালিকা নিয়ে দিনভর ভোগান্তি

বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রথম দিন সোমবার ঢাকার রাস্তায় এবং দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের নানা অভিযোগ পাওয়া গেছে।

তারা অভিযোগ করেছেন, সরকার ভাড়া যা বাড়িয়েছে, তার চেয়ে বেশি ভাড়া নেয়া হচ্ছে।

ঢাকার মহাখালী এবং ফার্মগেট এলাকায় অনেক যাত্রী অভিযোগ করেছেন, মিরপুর থেকে গুলিস্তান বা মতিঝিলের ভাড়া এখন ৩৫ টাকা নেয়া হচ্ছে, যা আগে ছিল ২৫ টাকা।

আর অল্প দূরত্বের রুটগুলোতে দশ টাকার ভাড়া পনেরো টাকা বা পনেরো টাকার ভাড়া বিশ টাকা- এভাবে অনেক বেশি ভাড়া নেয়া হচ্ছে।

নতুন নির্ধারিত ভাড়ায় চলছে বাস-মিনিবাস
Getty Images
নতুন নির্ধারিত ভাড়ায় চলছে বাস-মিনিবাস

বাসের চালকরা বলেছেন, তারা বাস ভাড়ার তালিকা পাননি। সেজন্য মালিকরা যেভাবে বর্ধিত ভাড়া নিতে বলেছেন, সেভাবে তারা ভাড়া নিচ্ছেন।

কর্তৃপক্ষ যা বলছে

বিআরটিএ'র চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার বলেছেন, ভাড়ার বিষয়টি নজরদারির জন্য তাদের প্রতিষ্ঠানের ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।

"কোনো বাসে বেশি ভাড়া নেয়া হচ্ছে তা ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে তাৎক্ষণিকভাবে শাস্তির ব্যবস্থা করা হবে," বিবিসিকে বলেন তিনি।

বাসের ভাড়া বৃদ্ধির প্রেক্ষাপটে বড় অভিযোগ উঠেছে যে, শুধু ডিজেল-চালিত বাসের ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু সিএনজি-চালিত বাসেও বেশি ভাড়া নেয়া হচ্ছে।

যাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনকারী একটি সংগঠন যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ঢাকার ৯৫ শতাংশ বাস সিএনজি-চালিত।

বিবিসির অন্যান্য খবর:

নতুন আবাদ হওয়া পেঁয়াজের বিকল্প 'চাইভ' সম্পর্কে যা জানা যাচ্ছে

কোভিডের মধ্যেই ভারতে জিকা ভাইরাসের বিস্তার

'টিম ডিরেক্টর' নামে নতুন পদে এসে সুজন যে 'ফর্মুলা' দিচ্ছেন

আরিয়ানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ই ছিল লক্ষ্য, দাবি মন্ত্রীর

বাস মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ দাবি করেছেন, সিএনজি-চালিত বাসের সংখ্যা এক শতাংশের মতো হবে।

তবে এ নিয়ে বিআরটিএ'র কাছে কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

যদিও বিআরটিএ'র চেয়ারম্যান মি: মজুমদার বলেছেন, সিএনজি-চালিত বাসে ভাড়া বাড়ানো হলে তারা কঠোর ব্যবস্থা নেবেন।

তিনি উল্লেখ করেছেন, স্টিকার দিয়ে সিএনজি-চালিত বাস চিহ্নিত করা হবে, যাতে যাত্রীরা বুঝতে পারেন।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+