টাইটানিক অভিযানে গিয়ে নিখোঁজ হামিশ হার্ডিং আসলে কে? জানুন ৫ পর্যটকেরই পরিচয়
আটলান্টিকের অতলে তলিয়ে যাওয়া টাইটানিক অভিযানে গিয়ে টাইটান সাবমার্সিবল মিসিং হয়ে যাওয়ার পর কেটে গিয়েছে ৭২ ঘণ্টা। এর একটা দিন কেটে গেলেই পাঁচ যাত্রীর জীবনের সব আশা শেষ হয়ে যাবে। তৎপরতার সঙ্গে আটলান্টিকে সাবমেরিনের খোঁজ চলছে। কিন্তু এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
এই সাবমার্সিবলে পাইলট-সহ পাঁচ পর্যটেকর মধ্যে ছিলেন হামিশ হার্ডিং। তিনি এক চাঞ্চল্যকর বার্তা পোস্ট করে তারপর চড়েছিলেন মিসিং টাইটানে। মাত্র জানেন কি এই হামিশ হার্ডিং কে? তিনি হলেন একজন ব্রিটিশ টাইকুন। ব্রিটিশ অ্যাভিয়েশন টাইকুন হামিশ হার্ডিং এমন একজন অভিযাত্রী যিনি বিমান চালনায় উৎসাহী। বিভিন্ন অভিযানে তাঁর অতি আগ্রহ।

অ্যাকশন অ্যাভিয়েশনের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বিশ্বজুড়ে অসংখ্য রেকর্ড-ব্রেকিং ফ্লাইট এবং অভিযান পরিচালনা করেছে ও নেতৃত্ব দিয়েছেন। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে চিতাগুলিকে ভারতে স্থানান্তরিত করার জন্য মিশন চিতাতেও জড়িত ছিলেন।
তিনি আরএমএস টাইটানিক মিশনের জন্য 'ওশেনগেট অভিযানে' যোগদানকারী কয়েকজনের মধ্যে একজন ছিলেন। টাইটানিক পরিদর্শনে যাওয়া সাবমেরিনে মিশনে তিনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। আটলান্টিক মহাসাগরে তিনদিন টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শনের যাওয়া একটি পর্যটক সাবমার্সিবল অভিযানে তিনি নিখোঁজ হয়ে যান।

১৯১২ সালে যেখানে টাইটানিক একটি আইসবার্গে আঘাত করে উত্তর আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়েছিল। সেই টাইটানিকের পরিদর্শনে ৫ জন অভিযাত্রীকে নিয়ে যাওয়া ডুবোজাহাজ টাইটান নিখোঁজ হয়ে যায়। সেখানে ছিলেন ব্রিটিশ বিলিয়নেয়ার এক্সপ্লোরার হামিশ হার্ডিং, বিখ্যাত ফরাসি ডুবুরি পল-হেনরি নারজিওলেট, ওশানগেট এক্সপিডিশন স্টকটন রাশের প্রতিষ্ঠাতা, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং ব্যবসায়ীর ছেলে সুলাইমান দাউদ।
টাইটান নামক সাবমেরিনটি ১৮ জুন আটলান্টিক মহাসাগরে হারিয়ে যায়। অভিযান শুরুর এক ঘন্টা ৪৫ মিনিট পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ ছিল। তারপরই অদৃশ্য হয়ে যায় ছোটো সাবমেরিনটি। সাবমেরিনটি তার সহযোগী জাহাজ পোলার প্রিন্সের সঙ্গে যোগাযোগ হারিয়ে পেলে। নিখোঁজ হওয়ার সময় তাতে পাঁচজনের চার দিনের অক্সিজেন মজুত ছিল।
মার্কিন কোস্টগার্ডের বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ অক্সিজেন ফুরিয়ে যেতে পারে। সাবমেরিনটি মিসিং হওয়ার পর থেকেই তল্লাশি শুরু হয়। কিন্তু তিনদিন পরেও তার কোনো খোঁজ মেলেনি। বুধবার শুধু সোনারস ডিভাইসে শব্দ পাওয়া গিয়েছে। কিন্তু সাবমেরিনটি ট্র্যাক করা যায়নি।

এখন অক্সিজেন শেষ হওয়ার আগেই ডুবোজাহাজটিকে উদ্ধার করতে পারা যায় কি না তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান। এখন যাঁদের প্রাণ সংশয়ে তাঁদের মধ্যে অন্যতম হলেন
হামিশ হার্ডিং। তিনি ব্রিটিশ ব্যবসায়ী। এছাড়া শেহজাদা দাউদ ও তাঁর ছেলে সুলায়মান দাউদ রয়েছেন।
শেহজাদা দাউদের স্ত্রী ক্রিস্টিনকে নিয়ে বাবা-ছেলে দুজন ইংল্যান্ডের সারেতে থাকেন। দাউদ একজন ব্যবসায়িক উপদেষ্টা এবং প্রিন্স ট্রাস্ট ইন্টারন্যাশনালের বোর্ডেও কাজ করেন। স্টকটন রাশ হলেন ওশেনগেট এক্সপিডিশনের সিইও, তাঁর কোম্পানিই টাইটানিক অন্বেষণের কাজ করছিল। আর পল-হেনরি নারজিওলেট ফরাসি নৌবাহিনীর একজন অভিজ্ঞ সদস্য।
ছবি সৌজন্য: হামিশ হার্ডিং টুইটার
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications